1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তালা খোলেনি নগর ভবনের, ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা - Janatar Jagoron
শিরোনাম

তালা খোলেনি নগর ভবনের, ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
নগর ভবন

শপথ না হওয়া পর্যন্ত তালা খুলবে না নগর ভবন!
অনলাইন ডেস্ক

আদালতের রায়ের ভিত্তিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ দাবি করে শনিবারও (২৪ মে) কার্যত অবরুদ্ধ রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রতিটি বিভাগে এখনও ঝুলছে তালা, ফলে সেবাপ্রার্থীদের ফিরে যেতে হচ্ছে খালি হাতে। বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা।

সকাল থেকে নগর ভবনের মূল ফটকসহ অন্যান্য প্রবেশপথে তালা ঝুলিয়ে রেখেছেন ইশরাকপন্থী আন্দোলনকারীরা। নিচতলায় অবস্থান নিয়ে উত্তপ্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্যরা। সেবা নিতে আসা নগরবাসী ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু জানান, আদালতের সুস্পষ্ট রায় সত্ত্বেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনও ‘জনতার মেয়র’ ইশরাক হোসেনের শপথ আয়োজন করেনি। এই অবহেলার প্রতিবাদেই আজও ইউনিয়নের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

অন্যদিকে, প্রতিদিনের মতো আজও ডিএসসিসির অনেক কর্মকর্তা ও কর্মচারী অফিসে এসে ফিরে গেছেন। কেউ কেউ আশ্রয় নিয়েছেন নগর ভবনের নিচতলায় জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিটি কর্পোরেশন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, টানা কয়েক দিন ধরে নগর ভবন তালাবদ্ধ থাকায় আমাদের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছে। নাগরিক সেবাও বন্ধ রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..