1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না: নাসীরুদ্দীন পাটওয়ারী - Janatar Jagoron
শিরোনাম

আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুল দেশদ্রোহী? এনসিপির মুখে বিস্ফোরক অভিযোগ!
অনলাইন ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপিপন্থী চরিত্র ধারণের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকেও প্রয়োজন হলে পদত্যাগে বাধ্য করা হবে।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক উত্তাল বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন কমিশনের পূনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করে এনসিপি।

আইন উপদেষ্টা প্রসঙ্গে পাটওয়ারী বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে আসিফ নজরুল এখন সময়ক্ষেপণ করছেন। জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তিনি। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই ঘোষণাপত্র না আসে, তাহলে দেশে থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠবে।”

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের মধ্যে যারা বিএনপির হয়ে সুর মিলাচ্ছেন, তাদের আমরা চাপ দিয়ে সরিয়ে দেবো। পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সক্রিয় রয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন আইন মন্ত্রণালয়কে অকার্যকর করতে।

ইসিকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, “নতুন নির্বাচন কমিশন ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না। বর্তমান কমিশন যেন বিএনপির অঘোষিত দপ্তরে পরিণত হয়েছে। রক্তের বিনিময়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপির হয়ে কাজ চলবে না।”

তিনি আরও বলেন, “দেশজুড়ে একটি দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপির ঘনিষ্ঠদের বাদ দিতে হবে। বিএনপি এখন লাশ নিয়ে রাজনীতি করছে। আওয়ামী লীগের অর্থেই তাদের নেতৃত্বরা কথা বলছে, সেই টাকাতেই নগর ভবন বন্ধ করে জনগণের ক্ষতি করছে।”

সবশেষে পাটওয়ারী দাবি করেন, “বাংলাদেশে আর কোনো ‘মুজিবীয় সংবিধান’ চলবে না, এই দেশে জনগণের সংবিধান প্রতিষ্ঠা করতেই হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..