রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ করেই নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুরের বিসিবি কার্যালয়ে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান তিনি।
এ সময় প্রার্থিতা যাচাই-বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন হেভিওয়েট প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। আজ দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীতা বাতিলের শেষ সময় ছিল—তার আগেই ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ান দেশের অন্যতম সফল এই ব্যাটার।
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে তামিম চেয়েছিলেন ক্রিকেট প্রশাসনে সক্রিয় ভূমিকা রাখতে। বিশেষ করে ক্রিকেট অপারেশনে অবদান রাখার আকাঙ্ক্ষা ছিল তার। তবে আপাতত সেই স্বপ্ন স্থগিত রেখেছেন তিনি।
তামিমের সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচনের চিত্রে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তার অনুপস্থিতিতে পরিচালকের আসনের লড়াই আরও উন্মুক্ত হয়ে পড়বে। এতে অন্য প্রার্থীদের সুযোগ বাড়বে বলেই ধারণা বিশ্লেষকদের।
ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন গুঞ্জন—তামিম কি কৌশলগত কারণে সরে দাঁড়ালেন, নাকি বড় কোনো পরিকল্পনা সামনে আসছে?
বিস্তারিত আসছে…