1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আবেগ নয়, বাস্তবতায় চলুক ক্রিকেট বোর্ড: আসিফ মাহমুদ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

আবেগ নয়, বাস্তবতায় চলুক ক্রিকেট বোর্ড: আসিফ মাহমুদ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
বিসিবিতে নতুন দৃষ্টিভঙ্গি চান ক্রীড়া উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক,

আবেগ নয়, বাস্তবতার আলোকে ক্রিকেট বোর্ড পরিচালনা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি মনে করেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে বুলবুল, ফারুক ও তামিম—এই তিনজনের অভিজ্ঞতা ও পরামর্শ বিসিবিতে থাকা জরুরি।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন বিসিবি নির্বাচনসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন,
‘আমি বিশ্বাস করি ক্রিকেট বোর্ড পরিচালনায় প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। ব্যক্তিগত সম্পর্ক বা আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। প্রত্যেকের মধ্যেই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। তামিম ভাই যেখানে অবদান রাখতে পারেন, বুলবুল ভাই অন্য জায়গায়, আবার ফারুক ভাইও আলাদা অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন। তাই সবার অভিজ্ঞতা কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’

সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ব্যক্তিগত বিরোধের জের ধরে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা আসিফ। তবে তিনি সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন।
তার ভাষায়, ‘ফারুক ভাইকে সভাপতি করার সময় ক্রিকেটারদের মতামত নিয়েছিলাম। আমি তাদের বলেছিলাম—এই চার-পাঁচজনের মধ্যে যাকে চান, তার নাম বলুন। তামিম ভাই নিজেও ফারুক ভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন।’

বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলামের দায়িত্ব নেওয়ার চার মাসে বোর্ডে এসেছে নতুন গতি। নানামুখী উদ্যোগের ফলে তিনি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন।
উপদেষ্টা আসিফ বলেন,
‘ওনি যদি আরও সুযোগ পান, বাংলাদেশ ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যেতে পারবেন। আফগানিস্তানের ক্রিকেট উন্নয়নে তার বড় ভূমিকা ছিল। এশিয়ার ক্রিকেট নিয়ে কাজ করার বিশাল অভিজ্ঞতা রয়েছে তার। অনেক আগে থেকেই “মিনি বিসিবি” পরিকল্পনা ছিল, এখন তা বাস্তবায়নের পথে। তাই ওনার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..