1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত
বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

বিদেশি দল ও খেলোয়াড়ে বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের চিত্র!
অনলাইন ডেস্ক

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি খেলোয়াড় অংশ নেওয়ার বিষয়টি একেবারেই নতুন নয়। তবে এবার চমক হিসেবে শুধু নতুন বিদেশি খেলোয়াড় নয়, প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ বিদেশি দলকেও দেখা যেতে পারে মাঠে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, এবারের বিসিএলে অংশ নিতে পারে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের একটি দল। একইসঙ্গে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই স্তরে আয়োজিতব্য জাতীয় ক্রিকেট লিগে প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার পরিকল্পনাও করছে বিসিবি।

প্রথমদিকে বিসিএল ছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একটি লিগ। সে সময় তিনটি দল ছিল ফ্র্যাঞ্চাইজির অধীনে, আর বাকি একটি দল পরিচালনা করত বিসিবি নিজেই। তবে পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিগুলো সরে দাঁড়ালে সব দলকেই নিজেরা পরিচালনায় নেয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক এই সংস্থা।

ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের দিকে এগোচ্ছে বিসিবি। বোর্ডের আশা, এর ফলে প্রতিযোগিতা বাড়বে, তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে এবং সামগ্রিকভাবে দেশের ক্রিকেটের মান উন্নত হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..