শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে উদযাপিত হলো তারুণ্যের উৎসব ২০২৫। মডেল একাডেমিতে আয়োজিত এই উৎসবে অংশগ্রহণ করেছে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, এবং শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ উপস্থিতি ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেনের।
তারুণ্যের এই মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে চমৎকার একটি আয়োজন উপহার দেয়। মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। এতে ছিল বিজ্ঞানমেলার স্টল, সাংস্কৃতিক পরিবেশনা, এবং সমাজ উন্নয়নের বিভিন্ন ধারণা। এই উদ্যোগে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ প্রশংসিত হয়।
শিক্ষকরা মনে করেন, এ ধরনের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের সৃজনশীলতাকে শাণিত করেই সীমাবদ্ধ নয়; বরং তাদের মধ্যে নতুন উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতাও তৈরি করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা আগামী দিনে দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে তারা আশাবাদী।
অভিভাবকরাও তাদের সন্তানের এমন উদ্যোগে খুশি এবং গর্বিত। তারা মনে করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করে।
এ ধরনের উৎসব কেবল একটি স্কুলের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন আয়োজকেরা।