1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুবিতে ৫১ আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু কাল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুবিতে ৫১ আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত

“৫১ আসন শূন্য, তবুও নতুন স্বপ্ন নিয়ে শুরু কুবিতে!”
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ৫১ আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হতে যাচ্ছে আগামীকাল (১ জুলাই)। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে গণিত বিভাগে ১২ টি, পদার্থবিজ্ঞান বিভাগে ১ টি, পরিসংখ্যান বিভাগে ৮ টি, রসায়ন বিভাগে ২ টি, ফার্মেসি বিভাগে ১ এবং সিএসই বিভাগে ১ টি সহ মোট ২৫ টি আসন ফাঁকা রয়েছে। ‘বি’ ইউনিটের অধীনে বাংলা বিভাগে ০২ টি, নৃবিজ্ঞান বিভাগে ০৬ টি এবং প্রত্নতত্ত্ব বিভাগে ০৯টি সহ মোট ১৭ টি আসন ফাঁকা রয়েছে। ‘সি’ ইউনিটের অধীনে মার্কেটিং বিভাগে ০৭ টি, ব্যবস্থাপনা শিক্ষা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ০১ টি করে মোট ০৯ টি আসন ফাঁকা রয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে। নবীনদের মঙ্গল কামনা করছি এবং সুস্বাগত জানাচ্ছি।’

মাইগ্রেশনের বিষয়ে বলেন, ‘এটি ভর্তি কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

উল্লেখ্য, গুচ্ছ অধিভুক্ত ভর্তি পরিক্ষা থেকে সরে এসে এবারে স্বতন্ত্র ভর্তি পরিক্ষা নেয় বিশ্ববিদ্যালয়টি। গত ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ৩ মে সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বিকাল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..