সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
কোতা বারুতে অভিবাসন তল্লাশি, ১১৪ বাংলাদেশি আটক হয়ে তোলপাড়!
অনলাইন ডেস্ক
অবৈধ বসবাসে কেলানতানে চাঞ্চল্য! ১১৪ বাংলাদেশি হাতেনাতে ধরা পড়লো—মালয়েশিয়ার কোতা বারুতে রীতিমতো হানা দিয়ে অভিযান চালায় অভিবাসন বিভাগ। সোমবার (৫ মে) দুপুর ২টা থেকে গোপন তথ্যের ভিত্তিতে চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চত্বর তল্লাশি করে মোট ১১৫ জন অভিবাসীকে আটক করা হয়, যাদের মধ্যে ১১৪ জনই বাংলাদেশি ও একজন ভারতীয়।
কেলানতান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, ১৮ থেকে ৫৫ বছর বয়সী এই অভিবাসীদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান, পারমিটের শর্ত লঙ্ঘনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযানের পর সবাইকে স্থানীয় তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি)-এর আওতায় তদন্ত চলছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই ধরনের বড় অভিযানে বাংলাদেশিদের এত বড় সংখ্যায় ধরা পড়া নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।