1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু, আহত তিনজন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু, আহত তিনজন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত
কাজিপুর ট্রাক দুর্ঘটনা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্রাম রোডে বালুবাহী ট্রাকের চাপায় বাদশা মিয়া নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নারী ও একজন শিশুসহ মোট তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালুবোঝাই ট্রাকটি পাটাগ্রাম রোডের আর আই এম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় ভ্যানচালক বাদশা সরকার ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন। তবে তখন তিনি মৃত ছিলেন।

নিহত বাদশা শুভগাছা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় তার স্ত্রী ও একজন শিশুসহ মোট তিনজন গুরুতর আহত হন। তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..