1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১৪ ফেক আইডির নামে ছাত্রদল নেতার জিডি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

১৪ ফেক আইডির নামে ছাত্রদল নেতার জিডি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
১৪ ফেক আইডির নামে ছাত্রদল নেতার জিডি

ফেক আইডির ফাঁদে কি কাঁপছে চাঁদপুরের রাজনীতি?
অনলাইন ডেস্ক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকদের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে উঠেছে ভুয়া আইডির এক বিপজ্জনক জাল। এসব ফেক আইডি ব্যবহার করে ছবি, ভিডিও ও বিকৃত তথ্য ছড়িয়ে দিচ্ছে একটি গোপন চক্র। গুজব রটিয়ে এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টিই তাদের মূল লক্ষ্য বলে জানা গেছে।

এই ভয়ঙ্কর অনলাইন চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ছাত্র প্রতিনিধি ও ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার। তিনি রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় থানায় একটি জিডি করেন, যেখানে ১৪টি ভুয়া আইডির নাম ও লিংক যুক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক মিলন গণমাধ্যমকে বলেন, উক্ত জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এসব ফেক আইডি বিভিন্ন সময়ে নির্বাচনী সময় ও রাজনৈতিক দলীয় কমিটি গঠনের সময় গুজব ও প্রপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করে। এমনকি কিছু ক্ষেত্রে তারা ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাও করছে।

ভুক্তভোগী ফয়সাল খন্দকার গণমাধ্যমকে বলেন, “আমি অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় হামলা-মামলার শিকার ছিলাম। ছাত্রদলের জন্য লড়াই করা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনকে আজ কলঙ্কিত করতে উঠেপড়ে লেগেছে একটি গোপন মহল।” তিনি জানান, এসব মিথ্যাচারের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ জানানো হবে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, “আমরা উপজেলার বিভিন্ন জায়গা থেকে ফেসবুক ফেক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে প্রযুক্তির সহায়তায় শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। দ্রুতই এসব সাইবার অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..