1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আধিপত্য লড়াইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮, আটক ২ - Janatar Jagoron

আধিপত্য লড়াইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮, আটক ২

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
বরিশালে বিএনপি গ্রুপ সংঘর্ষে আটজন আহত

অনলাইন ডেস্ক ,

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির দুই গ্রুপের আধিপত্য লড়াইয়ে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিগান হাওলাদার এবং সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য মনির শরিফ দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধে জড়িত ছিলেন। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে রিগানের বাবা রফিক হাওলাদার (৬০) এবং আল আমিন (৩০) গুরুতর আহত হন। তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া রিগানের ছোট ভাই সেজান হাওলাদার বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

অপর দিকে, মনির শরিফের পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে রিপন, সৌরভ ও সেলিনা বেগম শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মনির শরিফ ও ফিরোজ সিকদারকে আটক করেছে। বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..