1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সংবাদ সংগ্রহে গিয়ে মারধরের শিকার , আহত ৮ সাংবাদিক - Janatar Jagoron

সংবাদ সংগ্রহে গিয়ে মারধরের শিকার , আহত ৮ সাংবাদিক

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পঠিত
দেবীদ্বারে ৮ সাংবাদিকের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক,

কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ৮ সাংবাদিক। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটে এই ন্যক্কারজনক ঘটনা। এতে সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।

আহত সাংবাদিকরা হলেন—দৈনিক দিনকালের পারভেজ সরকার, এশিয়ান টিভির নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের আনোয়ার হোসেন, দৈনিক আমার দেশ-এর আবু বক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলার জহিরুল ইসলাম মারুফ, দৈনিক ভোরের দর্পণের শাহজালাল ও এটিএন (এমসিএল) নিউজের সাইফুল ইসলাম সজিব।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার এলাহাবাদ গ্রামের উটখাড়া মাজারের প্রয়াত খাদেম আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সাহেব বাড়ির শাহজাহানের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে একাধিকবার হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটায় শাহজাহানের লোকজন। সালিশে নিষ্পত্তি না হওয়ায় মামলা পর্যন্ত গড়ায় ঘটনাটি।

সম্প্রতি শাহজাহান কমলা খাতুনের বাড়ির একমাত্র চলাচলের রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী পক্ষ উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেয়। তদন্ত শেষে ইউপি সদস্য লিটন মিয়াকে সালিশের দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে সালিশ শুরু হয় বিদ্যালয়ের সামনে।

ঘটনার সময় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা সালিশস্থলের কাছের একটি চা দোকানে অবস্থান করছিলেন। ঠিক তখনই শাহজাহান (৪৫), জসীম উদ্দিন (৩০), সাগর (২৫), মজলু (৩০) ও বিল্লালের (২৭) নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা কোনো কারণ না জানিয়েই মারধর শুরু করে এবং মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

হামলায় আহতদের মধ্যে সাংবাদিক সোহরাব হোসেনের বাবা জাকির হোসেনের মাথা ফেটে যায়, মা নার্গিস বেগম, স্ত্রী বৃষ্টি আক্তার ও বোন রুমি আক্তার গুরুতর আহত হন। বর্তমানে আহত সাংবাদিক পারভেজ সরকার, নেছার উদ্দিন, সোহরাব হোসেনসহ কয়েকজন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক জানান, রাস্তা বন্ধের বিষয়ে তথ্য সংগ্রহে গিয়ে তারা হামলার শিকার হন। কোনো কথা না বলেই ২৫-৩০ জন দৌড়ে এসে তাদের বেধড়ক পেটায়।

ঘটনা সম্পর্কে ইউপি মেম্বার লিটন মিয়া বলেন, “সালিশ শুরু হওয়ার আগেই পাশের চা দোকানে হামলা হয়। আমি চেষ্টা করেছি সাংবাদিকদের নিরাপদে সরিয়ে নিতে।”

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাঈনুদ্দিন বলেন, “আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..