1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৬০ বার পঠিত
জনগণের পাশে

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার সব সময় মানুষের পাশে থাকবে।

শনিবার দুপুরে পেকুয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নদী ও সমুদ্র উপকূলীয় অঞ্চলে বন্যা, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত বাস্তবতা। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হলো টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকার সুরক্ষা আরও কার্যকর করা যায়।

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন—সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা।’

সালাহউদ্দিন আহমদ বলেন, বন্যা কিংবা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। সাম্প্রতিক বন্যায় যেসব মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাদের তালিকা জরিপের মাধ্যমে প্রস্তুত করে যতটা সম্ভব সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসা উচিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..