1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রুই মাছের ঝোলে কাঁচা আমের রাজকীয় টুইস্ট - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

রুই মাছের ঝোলে কাঁচা আমের রাজকীয় টুইস্ট

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
কাঁচা আম

ঘরেই তৈরি করুন কাঁচা আম আর রুই মাছের লাজবাব ঝোল, যা একবার খেলে বারবার মনে পড়বে স্বাদের গল্প!
অনলাইন ডেস্ক

বর্ষাকাল এলেই বাঙালির রসনাতৃপ্তির তালিকায় আসে টক-মিষ্টি খাবার। আর টক খেতে কে না ভালোবাসে, বিশেষ করে যদি সেটা হয় কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল! শৈশবের দুপুরে মায়ের হাতে রান্না করা টক ঝোলের সেই স্বাদ আজও জিভে লেগে থাকে। ঠিক তেমনই এক অসাধারণ রেসিপি নিয়ে আজ হাজির, যা আপনার খাওয়ার অভিজ্ঞতায় যোগ করবে অনন্য মাত্রা।

উপকরণ:
রুই মাছ ৭-৮ টুকরা, স্বাদমতো লবণ, মাঝারি সাইজের ১টি আলু, আস্ত কালিজিরা আধা চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ও আদাবাটা ১ চা-চামচ করে, মরিচগুঁড়া দেড় চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেবাটা ও জিরাবাটা সিকি চা-চামচ করে, কাঁচা আম ১টি কুচি করা, কাঁচা মরিচ ৫–৬টি, তেল এক-চতুর্থাংশ কাপ, ধনেপাতা স্বাদমতো এবং প্রয়োজনমতো গরম পানি।

প্রস্তুত প্রণালি:
রুই মাছ ধুয়ে হালকা হলুদ ও লবণ মেখে ৩০ মিনিট রেখে দিন। এরপর তেলে ভেজে তুলে রাখুন। একই তেলে ভাজুন আলু টুকরা। তারপর পাত্রে তেল দিয়ে কালিজিরা ফোড়ন দিন। এরপর একে একে দিন পেঁয়াজ, রসুন, আদা বাটা ও সব গুঁড়া মসলা। কষাতে কষাতে অল্প অল্প করে পানি দিন যেন মসলা পুড়ে না যায়।

মসলা কষে উঠলে তাতে ভাজা আলু দিয়ে দিন। এরপর ঢেলে দিন দুই কাপ গরম পানি। পানি ফুটে উঠলে মাছ দিয়ে ঢেকে দিন। সাত-আট মিনিট পর দিন কাঁচা আমের কুচি আর কাঁচা মরিচ। ঢেকে দিন আরও তিন মিনিট। শেষে ধনেপাতা ছিটিয়ে দিন।

গরম ভাতের সঙ্গে এই টক-মিষ্টি, ঝাল-ঝোল মিশ্র রুই মাছের ঝোল পরিবেশন করলে পরিবারের সবাই যেমন খুশি হবে, তেমনি আপনার রাধুনিপনারও প্রশংসা হবে নিশ্চিত!

এই সহজ রেসিপি শুধু স্বাদে নয়, মনেও গেঁথে থাকবে দীর্ঘদিন। তাই দেরি না করে আজই রান্নাঘরে ঢুকে পড়ুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..