মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ঈদের আগে পথ হবে মসৃণ, ফিরবে ফুটপাতের গ্লানি!
অনলাইন ডেস্ক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ব্যস্ততম সড়কগুলোয় পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত সংস্কারের নির্দেশ দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (১৯ মে) ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এ তথ্য জানানো হয়।
পথচারীদের যাতায়াতকে ঝুঁকিমুক্ত ও নির্বিঘ্ন করতে প্রগতি সরণি, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, রিং রোড, সাত মসজিদ রোড, মাহবুব মোর্শেদ সরণি, একে খন্দকার সড়ক এবং মহাখালী থেকে গুলশান-১ পর্যন্ত প্রধান সড়কগুলোর ফুটপাত দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। এই সড়কগুলো নগরবাসীর দৈনন্দিন চলাচলের প্রাণভোমরা।
ডিএনসসির তথ্য কর্মকর্তা ফারজানা ববি জানিয়েছেন, প্রশাসকের নির্দেশ অনুযায়ী ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করছেন এবং আসন্ন ঈদের আগেই তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রতিটি ফুটপাতের সংস্কারের আগে-পরে তোলা ছবি সংযুক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের—একটি উদাহরণমূলক উদ্যোগ বলে মন্তব্য করেছে গণমাধ্যম।