1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩০০ বার পঠিত
খালেদা জিয়া

চমকে দেওয়া প্রত্যাবর্তন: চার মাস পর রাজনীতির মঞ্চে ফিরলেন খালেদা জিয়া!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে কাতারের রাজপরিবারের বিলাসবহুল এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগের দিন সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেয়। পথে কাতারের দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টা যাত্রাবিরতির সময় বিমানটিতে জ্বালানি নেওয়া হয়।

চার মাস লন্ডনে চিকিৎসা শেষে ফিরলেন ৭৯ বছর বয়সী এই নেত্রী, যিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসে ভুগছেন। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর জুড়ে গ্রহণ করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের উদ্দেশে বেশ কিছু নির্দেশনা জারি করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ইউনিট নির্ধারিত স্থান থেকে অভ্যর্থনার দায়িত্ব পালন করবে:

  • উত্তর বিএনপি: বিমানবন্দর থেকে লা মেরিডিয়েন
  • ছাত্রদল: লা মেরিডিয়েন থেকে খিলক্ষেত
  • যুবদল: খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন
  • দক্ষিণ বিএনপি: র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম
  • স্বেচ্ছাসেবক দল: আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান
  • কৃষক দল: বনানী কবরস্থান থেকে কাকলী
  • শ্রমিক দল: কাকলী থেকে বনানী শেরাটন
  • ওলামা ও অন্যান্য অঙ্গসংগঠন: শেরাটন থেকে বনানী কাঁচাবাজার
  • পেশাজীবী সংগঠন: কাঁচাবাজার থেকে গুলশান-২
  • মহিলা দল: গুলশান-২ থেকে ফিরোজা
  • জাতীয় নির্বাহী কমিটি: গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ

দলীয় কর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে ফুটপাথে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল বা পায়ে হেঁটে গাড়ির পেছনে যাওয়া সম্পূর্ণ নিষেধ। বিমানবন্দর ও ফিরোজা বাড়িতে কারও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আওয়ামী আমলে দীর্ঘ কারাবন্দি থাকা খালেদা জিয়া এখন আইনি লড়াইয়ে সক্রিয়। উচ্চ আদালত ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর অনেককেই ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে মন্তব্য করেছে।

আন্দোলন-অভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে এবার ফিরেছেন এক নতুন বার্তা নিয়ে—বেগম জিয়ার ফেরার পর রাজনীতির উত্তাপ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..