মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে এবং গণমাধ্যমও অকল্পনীয় সমর্থন দিয়েছে।
বৈঠকে কমিশনের সদস্যরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা—মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও অংশ নেন। বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা সকল সদস্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং চূড়ান্ত অগ্রগতির রিপোর্ট দ্রুততম সময়ে জমা দেওয়ার নির্দেশ দেন।