1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা শুরু - Janatar Jagoron
শিরোনাম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা শুরু

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
কমিশন চাইছে ১৫ অক্টোবরের মধ্যে সনদ পূর্ণাঙ্গ

অনলাইন ডেস্ক ,

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।

আজকের আলোচনায় মূলত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে তা শুনবে কমিশন। চাইলে দলগুলো বিশেষজ্ঞদের পরামর্শও প্রস্তাব আকারে তুলে ধরতে পারে।

সাত দফার ভিত্তিতে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এজন্য আটকে আছে সনদ প্রণয়ন। বাস্তবায়নের উপায় ঠিক করতে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে কমিশন। তিন দিন আলোচনায়ও ঐকমত্য হয়নি।

সূত্র জানায়, আজকের আলোচনা শেষ না হলে আরও এক দিন বসতে পারে। ১৫ অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন।

এর আগে ১৭ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনায় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের প্রস্তাব তুলে ধরে কমিশন। প্রস্তাব অনুযায়ী, মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার একটি ‘সংবিধান আদেশ’ জারি করতে পারে। আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরপর এটিকে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটের জন্য আনা যেতে পারে। তবে বিএনপিসহ কিছু দল প্রস্তাবের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..