1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আজ - Janatar Jagoron

শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আজ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার পঠিত
শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আজ

জনতার স্বপ্নে গড়া নতুন বাংলাদেশ ঘোষণা আজ শহীদ মিনারে!
অনলাইন ডেস্ক

দেশজুড়ে পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা জানার পর আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত এক মাস ধরে দেশের নানা শ্রেণি-পেশার মানুষের ভাবনা ও চাহিদা বিশ্লেষণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণার পাশাপাশি সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানাবে এনসিপি।

এ উপলক্ষে আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে, যারা এনসিপির নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয়।

দলটির নেতারা জানিয়েছেন, সমাবেশ ঘিরে তাদের সব প্রস্তুতি সম্পন্ন। ঢাকাসহ সারা দেশ থেকে এক থেকে দেড় লাখ নেতাকর্মী অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে রাজধানীর শাহবাগে ছাত্রদলের কর্মসূচি থাকায় কিছুটা উত্তেজনার আশঙ্কাও রয়েছে বলে মনে করছে এনসিপি। তবে সংঘাত এড়াতে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদল ও এনসিপির সমাবেশ একই দিনে হওয়ায় কিছু জায়গায় বাধার খবর আসছে। তবে সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করব।’

শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সরকার গেলেও ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো রয়ে গেছে। সেটির বিরুদ্ধেই আমরা শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করব।’ তিনি আরও জানান, জুলাই পদযাত্রায় জনগণের চিন্তা ও আকাঙ্ক্ষা জানতে পেরেছেন তারা, যা দিয়ে আগামীর রূপরেখা তৈরি করা হবে।

নাহিদ বলেন, ‘আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক তুলে ধরব। জুলাই অভ্যুত্থানে যে প্রত্যাশা ছিল, তা অন্তর্বর্তী সরকার পূরণে ব্যর্থ হয়েছে।’

এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচির কারণে ভোগান্তির আশঙ্কা থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। ছাত্রদল স্থান পরিবর্তন করায় কৃতজ্ঞতাও জানান।

তিনি বলেন, ‘জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। আমরা শুনেছি, সরকার ৫ আগস্ট জুলাই সনদ প্রকাশ করবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে সনদে সাংবিধানিক স্বীকৃতি ও আইনি ভিত্তি থাকতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘৫ আগস্টের মধ্যে সনদ চূড়ান্ত করা জরুরি। যদিও অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু ক্ষেত্রে ভিন্নমত রয়ে গেছে। বাস্তবায়ন প্রক্রিয়া নির্দিষ্ট হলে সব দল সই করবে।’

তিনি আরও বলেন, ‘এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন, সংসদ ও গণপরিষদ গঠন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে।’

জুলাইয়ের নামে অপকর্ম রোধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘কেউ যদি জুলাইয়ের নাম ব্যবহার করে অসাধু কাজ করে, প্রশাসনকে তা কঠোরভাবে দমন করতে হবে। আমরাও দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি।’

চাঁদাবাজি প্রসঙ্গে নাহিদ বলেন, ‘শুধু জুলাই নয়, যেকোনো রাজনৈতিক দলের অসাধু নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা জরুরি। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির অবসানই আমাদের সবার কাম্য।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন, এবং মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..