1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
করিডোর ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা - Janatar Jagoron
শিরোনাম

করিডোর ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
নিরাপত্তা উপদেষ্টা

মানবিক করিডোর নাকি নিরাপত্তা হুমকি? মুখ খুলছেন উপদেষ্টা!
অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্য ঘিরে ‘মানবিক করিডোর’ প্রসঙ্গে উত্তাপ ছড়ানো বিতর্কের মধ্যেই জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বুধবার (২১ মে) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।

সূত্র জানায়, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ত্রাণ পাঠাতে প্রস্তাবিত মানবিক করিডোরের বিষয়ে চলমান বিতর্ক ও বিভ্রান্তি নিরসনে নিজের অবস্থান স্পষ্ট করতে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সম্মেলনে তিনি করিডোর সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে সেখানকার বাসিন্দারা খাদ্য ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকটে ভুগছেন। যুদ্ধাবস্থায় দেশের ভেতরে সরাসরি ত্রাণ পাঠানো প্রায় অসম্ভব হয়ে ওঠায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মানবিক করিডোর গঠনের দাবি জোরালো করেছে।

বাংলাদেশ থেকেও ত্রাণ সহায়তা পাঠানোর উদ্যোগে করিডোর ব্যবহারের বিষয়টি আলোচনায় এসেছে। সরকার বলছে, এটি হবে কেবল মানবিক সহায়তার জন্য ব্যবহৃত একটি পথ—সামরিক বা বাণিজ্যিক কোনো কার্যক্রম এতে জড়িত থাকবে না। কিন্তু সমালোচকরা নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরেছেন।

এর আগে, ৪ মে বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত এক সেমিনারে উপদেষ্টা খলিলুর রহমান বলেছিলেন, “আমরা কোনো করিডোর নিয়ে আলোচনা করিনি বা কোনো সমঝোতায় যাইনি। এটা করিডোর নয়, বরং একটি ‘মানবিক চ্যানেল’। করিডোর ও চ্যানেলের সংজ্ঞা ও ব্যাখ্যা এক নয়।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..