সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
সন্তান না হওয়ার দায় একমাত্র নারীর—এমন ভ্রান্ত ধারণা সমাজে এখনো বিরাজমান। অথচ চিকিৎসা-বিজ্ঞান বলছে, বন্ধ্যত্ব নারী ও পুরুষ উভয়ের কারণেই হতে পারে। বাস্তবে বহু ক্ষেত্রেই দেখা যায়, পুরুষের প্রজনন সমস্যা কোনো দম্পতির সন্তান না হওয়ার মূল প্রতিবন্ধকতা।
ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান পরামর্শক অধ্যাপক ডা. মোসাম্মাত রাশিদা বেগম জানান, পুরুষের বন্ধ্যত্ব সাধারণত শুক্রাণু সম্পর্কিত জটিলতার ফল। এর মধ্যে—
🔹 শুক্রাণু একেবারেই তৈরি না হওয়া,
🔹 খুব অল্প পরিমাণে তৈরি হওয়া,
🔹 শুক্রাণুর গতিশীলতা বা আকৃতির ত্রুটি,
🔹 সহবাসে অক্ষমতা, যার ফলে শুক্রাণু নারীর শরীরে পৌঁছাতে পারে না।
তিনি আরও বলেন, “প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে শুক্রাণু স্বল্পতার নির্দিষ্ট কারণ শনাক্ত করা যায় না। তবে দূষণ, মানসিক চাপ, ধূমপান-অ্যালকোহল সেবন, ভিটামিন ও জিংকের ঘাটতি, রাসায়নিকযুক্ত খাবার, অতিরিক্ত গরম পরিবেশে কাজ করা—এসব শুক্রাণুর গুণমান নষ্ট করে।”
এ ছাড়া ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা, কিছু ওষুধ যেমন হেপাটাইটিস চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিহেপাটিক, গ্যাস্ট্রিকের অ্যান্টি-আলসারেন্ট, সালফাসালাজিন বা কেমোথেরাপির ওষুধও শুক্রাণু উৎপাদনে বাধা দেয়। অণ্ডকোষে সংক্রমণ, আঘাত বা জন্মগত ত্রুটির কারণে শুক্রাণু বীর্যে মিশতে না পারলে সেটিও বন্ধ্যত্বের কারণ হয়।
বিশেষজ্ঞদের মতে, জীবনধারায় পরিবর্তন ও পুষ্টিকর খাবার পুরুষের প্রজননক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। নিচে কিছু উপকারী খাদ্য তুলে ধরা হলো—
🥭 আনার – এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টোস্টেরন বাড়িয়ে শুক্রাণুর মান উন্নত করে।
🥜 আখরোট (ওয়ালনাট) – ওমেগা-৩ সমৃদ্ধ এই বাদাম শুক্রাণুর গতিশীলতা ও স্থায়িত্ব বাড়ায়।
🍫 ব্ল্যাক চকলেট – এতে থাকা এল-আরজিন অ্যামাইনো এসিড শুক্রাণুর পরিমাণ ও সক্রিয়তা বৃদ্ধি করে।
🍅 টমেটো – লাইকোপেন উপাদান শুক্রাণুর গুণগত মান বাড়ায়; জলপাই তেলের সঙ্গে খেলে শোষণ বাড়ে।
🎃 কুমড়োর বীজ – জিংক ও টেস্টোস্টেরন হরমোন শুক্রাণু তৈরিতে সহায়ক।