1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবিতে বিক্ষোভ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শিক্ষার্থীরা - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবিতে বিক্ষোভ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
নিষিদ্ধের দাবিতে

রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল গণ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার প্রতিনিধি ও সিটি ইউনিভার্সিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও বিক্ষোভে যোগ দেন।

মিছিলে শিক্ষার্থীরা উত্তপ্ত স্লোগান দেন— “আওয়ামী লীগের দালালদের হুঁশিয়ার সাবধান!”, “স্বৈরাচারের দালালদের হুঁশিয়ার সাবধান!”, “হাসিনা, তুই গেলি কই?”, “খুনি লীগ নিষিদ্ধ কর, করতে হবে!”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা!”।

সমাবেশে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জল বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে পারেনি। আওয়ামী লীগকে হত্যাকারী দল হিসেবে দ্রুত নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “জেনারেল ওয়াকার, মনে রাখবেন, হাসিনার মসনদ আমরা ৩৬ দিনে ভেঙে দিয়েছি। যদি আবার তাদের ফেরানোর চেষ্টা করেন, আপনাকেও বিদায় নিতে হবে!”

শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “৫ আগস্টের গণভোটে জনগণ সাফ জানিয়ে দিয়েছিল আওয়ামী লীগ চলবে না। আজও সেই নিষেধাজ্ঞার দাবিতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি মানে শহীদের রক্তের সাথে বেইমানি!”

এনসিপি’র সাভার প্রতিনিধি জুলকারনাইন বলেন, “প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্য প্রত্যাহার করুন এবং দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করুন! জেনারেল ওয়াকার, আওয়ামী লীগকে পুনর্বহালের চেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। এক ফোঁটা রক্ত থাকতে তাদের মাটি ছোঁয়ার সুযোগ দেওয়া হবে না!”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..