1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পঠিত
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

আসিফ সরকার
জাবি প্রতিনিধি

কুয়েটের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ছাত্রদলের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে,’ ‘চাঁদাবাজি না, শিক্ষা চাই,’ ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন,’ ‘ছাত্রদল হামলা করে, ইন্টারিম কি করে?’ ইত্যাদি। পরে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড ক্ষমতায় গেলে আরও ভয়াবহ রূপ নিতে পারে। আন্দোলনকারী শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, “আমরা বিশ্বের অন্যতম স্বৈরশাসককে ছত্রিশ দিনে বিতাড়িত করেছি, ছাত্রদল সন্ত্রাসীদের বিতাড়িত করতেও সময় নেব না। গণমানুষের রাজনীতিতে থাকুন, অন্যথায় আপনাদের আমরা ‘চব্বিশের রাজাকার’ বলে চিহ্নিত করবো।”

আরেক শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, “কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার দৃশ্য আমাদের ব্যথিত করেছে। যারা ক্ষমতা চর্চার প্রথম ধাপেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের পরিণতি কী হবে, তা আমরা সবাই জানি। শিক্ষার্থীরা কোথাও অন্যায় হলে প্রতিবাদ করবেই। যদি ছাত্রদলের হাতে আর কোনো ছাত্র বা শিক্ষক আক্রান্ত হয়, তবে তাদের পরিণতি লীগ থেকেও ভয়াবহ হবে।”

বিক্ষোভে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..