1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুবি শিক্ষার্থীদের দুই মাস ব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুবি শিক্ষার্থীদের দুই মাস ব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পঠিত
কুবি শিক্ষার্থী

কুবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে স্বাস্থ্য সচেতনতার ব্যতিক্রমী বিপ্লব!
কুবি প্রতিনিধি

স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সালমানপুর এলাকায় দুই মাস ব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গত ৮ মে থেকে ৮ জুলাই পর্যন্ত দুইমাস ব্যাপী দুটি স্কুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সালমানপুর গ্রাম এবং অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানান কার্যক্রম পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী সালমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থীদের মাস্ক, লিফলেট বিতরণ ও প্র্যাক্টিকালি হাত ধোয়া শিখনো হয়। সালমানপুর গ্রাম এবং বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ এবং শিক্ষার্থী ও গ্রামবাসীদের মাঝে সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়।

লিফলেট এবং অনলাইনে স্বাস্থ্য সচেতনত না হওয়ার কারনে কি কি রোগ হয়? সেগুলো প্রতিরোধের উপায় কি? যেখানে সেখনে ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষিকা আয়েশা আক্তার বলেন, “আমাদের বাচ্চারা এই কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় জানতে পেরেছে। তারা বিভিন্ন রোগ সম্পর্কে জেনেছে এবং সেগুলো থেকে পরিত্রানের উপায় সম্পর্কে জেনেছে। তারা এগুলো পরিবার এবং সমাজে ছড়িয়ে দিতে পারবে সেই আশা করি।”

ক্যাম্পেইন পরিচালকের একজন আব্দুল্লাহ বলেন, “বহু শিশু এখনো জানেই না কেন খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া জরুরি, কিংবা কোন ডাস্টবিনে কোন ময়লা ফেলতে হয়। আমরা চাই, এই ছোট্ট অভ্যাসগুলো থেকেই তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে উঠুক এবং ভবিষ্যতে তারা নিজেকে ও সমাজকে সুস্থ রাখতে পারে।”

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ‍‍’পাবলিক রিলেশনস‍‍’ কোর্সের অধীনের এসাইনমেন্ট হিসেবে ক্যাম্পেইনটি পরিচালনা করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..