1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফ্ল্যাটে মিলল জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ, গৃহকর্মী পলাতক অবস্থায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ফ্ল্যাটে মিলল জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ, গৃহকর্মী পলাতক অবস্থায়

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পঠিত
জনপ্রিয় অভিনেত্রী

সিরিয়ার জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেত্রী হুদা শা’রাউই আর নেই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত নিজ ফ্ল্যাট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে প্রাথমিক অনুসন্ধানে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অভিনেত্রী হুদা শা’রাউইকে তার গৃহকর্মী হত্যা করেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, ৮৭ বছর বয়সী এই অভিনেত্রীকে হত্যার পর গৃহকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পরপরই সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্তে নেয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে কাজ শুরু করে।

সিরিয়ান আর্টিস্টস সিন্ডিকেটের প্রধান মাজেন আল নাটুর অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সন্দেহভাজন হিসেবে গৃহকর্মীর নাম উঠে এসেছে এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বাব আল হারা’-তে ‘উম জাকি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান হুদা শা’রাউই। সিরিয়ার টিভি নাট্যাঙ্গনে তিনি ছিলেন একজন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী শিল্পী। তার উল্লেখযোগ্য অভিনীত কাজগুলোর মধ্যে রয়েছে ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ টিভি ধারাবাহিক।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..