1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কারিনার আবেগঘন বার্তা ও তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

কারিনার আবেগঘন বার্তা ও তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০৯ বার পঠিত
কারিনার আবেগঘন বার্তা
this is a collected or created picture for Janatar Jagoron news.

বলিউডের তারকা অভিনেতা সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজ বাসায় এক অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় তার স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপুর, বাসায় ছিলেন না। তিনি তার বোন কারিশমা কাপুরের বাড়িতে ছিলেন। কিন্তু স্বামীর ওপর হামলার খবর পেয়ে দ্রুত বাসায় ছুটে আসেন কারিনা। ঘটনার পর থেকেই তিনি নীরব রয়েছেন।

বৃহস্পতিবার সকালে সাইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই কারিনা কাপুর হাসপাতালে উপস্থিত হন। তার সঙ্গে হাসপাতালে ছুটে আসেন সাইফের সন্তান সারা আলি খান ও ইব্রাহিম। হাসপাতালে দেখা যায় সাইফের বোন সোহা আলি খান এবং তার স্বামী কুণাল খেমুকেও। ঘটনাটি জানার পর সকালেই হাসপাতালে যান অভিনেতা রণবীর কাপুর এবং তার স্ত্রী আলিয়া ভাট। সন্ধ্যায় ছেলেকে দেখতে পৌঁছান সাইফের মা, কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

বান্দ্রা এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক তারকাদের বাড়িতে হামলার ঘটনায় মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বলিউড তারকাসহ সাধারণ ভক্তরাও। গত বছর সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাংয়ের হামলার পর এবার বছরের শুরুতেই বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাংলোয় ঢুকে সাইফ আলি খানের ওপর হামলা চালায় এক ব্যক্তি। বলিউড মহলে এ নিয়ে শোরগোল শুরু হয়েছে। তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন সবাই।

এই ঘটনার পর বলিউডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী রুবিনা ট্যান্ডন, পরিচালক ইমতিয়াজ আলি, কারিশমা কাপুর, তামান্না ভাটিয়া প্রমুখ তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। কারিনা কাপুর দুই সন্তানকে নিয়ে আপাতত তার বোন কারিশমার বাসায় আশ্রয় নিয়েছেন।

গতকাল ভোরে সাইফ আলি খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘ আড়াই ঘণ্টার অস্ত্রোপচার শেষে তার অবস্থা স্থিতিশীল হয়। কারিনার জন্য এটি ছিল উদ্বেগময় সময়। সন্ধ্যায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, “আজকের দিনটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন। আমরা এখনও একের পর এক ঘটনার প্রভাব বুঝে ওঠার চেষ্টা করছি। আমি সংবাদমাধ্যম ও পাপারাজ্জিদের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে ভুয়া খবর এবং গুজব থেকে বিরত থাকুন।”

পোস্টে কারিনা আরও লেখেন, “অনবরত নজরদারি আমাদের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দিতে পারে। তাই আমাদের পরিবারকে একটু সময় দিন। এই কঠিন সময় পার করার জন্য আপনাদের সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন।” তিনি ভক্তদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..