1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুর্গাপূজায় সৃজিত ও সুস্মিতার প্রেমময় মুহূর্ত ভাইরাল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

দুর্গাপূজায় সৃজিত ও সুস্মিতার প্রেমময় মুহূর্ত ভাইরাল

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার পঠিত
সৃজিত-মিথিলা সম্পর্ক নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্ক ,

টালিউডে ফের আলোচনার কেন্দ্রে পরিচালক সৃজিত মুখার্জি এবং জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। দুর্গাপূজার উজ্জ্বল মণ্ডপে তোলা তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তোলপাড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২৯ অক্টোবর) সৃজিত নিজের সোশ্যাল মিডিয়ায় দুর্গোৎসবের মণ্ডপে তোলা ছবিগুলো শেয়ার করেন। ছবিগুলিতে দেখা যায়, সৃজিত ও সুস্মিতা একে অন্যের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। নেটিজেনরা এই মুহূর্ত নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

কলকাতার সংবাদমাধ্যম জানাচ্ছে, ‘প্রেমময় দৃষ্টির’ কারণ জানতে চাইলে সুস্মিতা বিষয়টিকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “আমরা খুব ভালো বন্ধু। অল্প সময়ের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার কিছু বলার নেই।”

সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করছেন। এই কাজের মধ্য দিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এর আগে তাদের পরিচয়ও ছিল না।

সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী, যিনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত।

অন্যদিকে, সৃজিত মুখার্জি আগে মিথিলার সঙ্গে বিবাহিত ছিলেন। তাদের সংসার নিয়ে এক সময় প্রচুর গুঞ্জন ছিল। তবে বর্তমানে সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি মিথিলা এক পডকাস্টে এ বিষয়ে অস্পষ্ট মন্তব্য করে বলেন, “যারা বলছে তারা বলছে, আমি কিছু বলব না।”

এই পরিস্থিতিতে টালিউডে সৃজিত ও সুস্মিতার বন্ধুত্ব এবং মিথিলার ধোঁয়াশাপূর্ণ মন্তব্য মিলিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..