মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
প্রেম ছিল মুখোশ, লায়লার মুখে উঠে এলো আসল চিত্র!
অনলাইন ডেস্ক
দেশের আলোচিত টিকটক তারকা প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লায়লাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদের ব্যক্তিগত জীবনের নাটকীয় উন্মোচন। একদিন আগেই ফেসবুক লাইভে এসে প্রেমিকার সঙ্গে ঝগড়ার নানা কাহিনি জনসমক্ষে তুলে ধরেন মামুন। এবার গণমাধ্যমে মুখ খুলে পাল্টা বিস্ফোরণ ঘটালেন লায়লা।
লায়লা বলেন, “মামুন লাইভে গিয়ে আমার ব্যক্তিগত জীবনের ভিডিও ছড়িয়ে দিয়েছে, যা অত্যন্ত অসম্মানজনক। আমি ভেবেছিলাম ও শুধু ভিডিও করছে, পরে বুঝি ও লাইভে রয়েছে!”
ব্যান্ডেজ মোড়া হাত তুলে ধরে লায়লা আরও বলেন, “মামুন আমাকে ‘সুগার মাম্মি’ বলে অপমান করেছে। সে বলেছে, আমি নাকি টাকার লোভ দেখিয়ে ওকে সম্পর্কে জড়িয়েছি। ভাবুন তো, আমি যদি সত্যিই ‘সুগার মাম্মি’ হতাম, তাহলে শুধু মামুন কেন? ইচ্ছা করলে প্রতিদিন নতুন ছেলের সঙ্গে সম্পর্ক করতে পারতাম। এই দুনিয়ায় কি ছেলের অভাব আছে?”
এরপরেই গুরুতর অভিযোগ তুলে লায়লা জানান, “মামুনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক শুধু নয়, বিয়েও হয়েছে। আমাদের মধ্যে সেদিন ঝগড়া হয়েছিল, যা হয়ত অনেক সংসারেই হয়। কিন্তু ও লাইভে এসে আমাকে দোষারোপ করে বলেছে, আমি নাকি ওর কাছে গিয়ে জড়িয়ে পড়েছি, যা পুরোপুরি মিথ্যা।”
লায়লা জানান, “প্রকৃত সত্য হলো, চার বছর আগে আমার একাকিত্বকে নিশানা করে মামুন ও তার পরিবার আমার জীবনে ঢুকে পড়ে। তখন আমি বাবার কাছ থেকে পাওয়া একটি বড় ফ্ল্যাটের মালিক। দুই সন্তানের একা মা হিসেবে আমি ডিভোর্সের পর মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এই সুযোগটাই নেয় মামুন ও তার পরিবার। তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আমাকে ব্যবহার করেছে, আমাকে বানিয়েছে তাদের উঠার সিঁড়ি।”
এই বক্তব্যের মাধ্যমে লায়লা স্পষ্ট করেছেন, তিনি শুধু প্রেমে প্রতারিত নন, বরং একটি সুপরিকল্পিত ফাঁদে পড়ে নিজের জীবনকেই বিপন্ন করেছেন।