1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মজার ছলে অজয়ের ভয়ংকর প্র্যাঙ্কের পরিণতি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

মজার ছলে অজয়ের ভয়ংকর প্র্যাঙ্কের পরিণতি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
অজয়ের ভয়ংকর প্র্যাঙ্কের পরিণতি

অজয়ের প্র্যাঙ্কে অজান্তেই ভয়ংকর কাণ্ড, বিপদ ঘনাল সেটে!

অনলাইন ডেস্ক

বলিউডের শক্তিমান অভিনেতা অজয় দেবগন যেমন তার অ্যাকশন দিয়ে বিখ্যাত, তেমনি শুটিং সেটে দুষ্টুমি করাও যেন তার আরেকটি বড় পরিচয়। সহ-অভিনেতা থেকে শুরু করে বড় বড় তারকাদের সঙ্গেও প্র্যাঙ্ক করার রেওয়াজ তার দীর্ঘ ক্যারিয়ারে বরাবরই আলোচিত। কিন্তু সেই মজা যে কখনো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা একবার দেখিয়েছিলেন নিজেই।

এক ভয়াবহ ঘটনার কথা অজয় নিজেই স্বীকার করেছেন। তখন এক নবদম্পতি দাম্পত্য জীবনের শুরুতেই এসেছিলেন শুটিং সেটে। স্বামী শুটিংয়ে ব্যস্ত, আর স্ত্রী প্রায়ই তাকে দেখতে আসতেন। আর এখানেই শুরু হয় অজয়ের মজার খেলা। সহ-অভিনেতার স্ত্রীকে রীতিমতো সন্দেহের বীজ বুনতে শুরু করেন তিনি। মজা করেই বলতেন, ‘‘তোমার স্বামী তো রাতে শুটিংয়ের নাম করে বাইরে থাকে, আসলে কী করছে জানো?’’

প্রায় আট দিন ধরে এই প্র্যাঙ্ক চলতে থাকে। কিন্তু নবম দিনেই ঘটে বিপর্যয়। স্ত্রী তার স্বামীর সঙ্গে বড় ধরণের ঝগড়ায় জড়ান এবং মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে ঘুমের ওষুধ খেয়ে বসেন! সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। ভাগ্য ভালো, বড় বিপদ হয়নি। তবে এই ঘটনায় সেটের সবার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল।

তবে মজার ব্যাপার হলো, এমন ভয়াবহ অভিজ্ঞতার পরও অজয় কিন্তু থামেননি। ‘গোলমাল ৩’-এর সেটে কারিনা কাপুরের সঙ্গে আবারও প্র্যাঙ্ক করেন তিনি। নকল বোমা দিয়ে ভয় দেখান কারিনাকে, এমনকি ভূতের ভয়ও দেখান।

অজয়ের প্র্যাঙ্কের গল্পগুলো যেমন মজার, তেমনি কিছু কিছু ঘটনা ভক্তদের মনে চিরকাল থেকে যাবে রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে। বলিউডের এই মজার বাদশার দুষ্টুমি আর সাহসী কাণ্ডগুলোও তার তারকাখ্যাতিরই অংশ হয়ে উঠেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..