1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার পঠিত
চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

তরুণদের হাত ধরে চলচ্চিত্র নির্মাণে নতুন দিগন্তের সূচনা কালিহাতীতে অনুষ্ঠিত কর্মশালায়।

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি
চলচ্চিত্র নির্মাণের কৌশল, ভাবনা ও বাস্তব প্রয়োগ নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

গত ১৯ এপ্রিল শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলেঙ্গা বিরতি রিসোর্টের মনোরম পরিবেশে এই কর্মশালার আয়োজন করে এস এফ প্রোডাকশনস – ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ওয়ার্কশপ। কর্মশালায় অংশগ্রহণ করেন কালিহাতী ও ঘাঁটাইল উপজেলার আশপাশের এলাকার তরুণ-তরুণী ও চলচ্চিত্রপ্রেমীরা।

এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক জাকিউল হক, আন্তর্জাতিক খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা শহিদুজ্জামান বাদল, এবং চলচ্চিত্র নির্মাতা ও সিনেমা ফটোগ্রাফার মীর সামছুল আলম বাবু।
তাঁরা চলচ্চিত্র নির্মাণের ধারণা, প্রামাণ্যচিত্র তৈরির পদ্ধতি, স্ক্রিপ্ট লেখা, চিত্রগ্রহণ ও সম্পাদনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক শাহ আলম,প্রভাষক আমিরুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক নাসির উদ্দিন (নাছিম) এবং সমাজসেবিকা ইসরাত জাহান (ঝিনুক )।

কর্মশালায় সভাপতিত্ব করেন, বিএসএস অনার্স সমাজকর্ম মো. মেহেদী হাসান, ও পরিচালনায় ছিলেন এসএম সোহেব রানা,

প্রশিক্ষণ শেষে চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এগুলো হলো: “চাইল্ড এডুকেশন”, “নদীর অগ্রসান”, “দ্য ক্রাই অফ ওয়াটার” এবং “ভেস্টেড লাইফ”।
এই ডকুমেন্টারিগুলো সামাজিক বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ নানা চিত্র ফুটিয়ে তোলে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া জাগায়।

সংগঠকরা জানান, ভবিষ্যতে এমন আরও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম চলচ্চিত্র ও গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..