1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সম্পত্তি লিখে নিয়ে পিতাকে মারধর, ছেলে বিরুদ্ধে বাবার মামলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সম্পত্তি লিখে নিয়ে পিতাকে মারধর, ছেলে বিরুদ্ধে বাবার মামলা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত
ছেলে বিরুদ্ধে বাবার মামলা
this is a collected or created picture for Janatar Jagoron news.

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পুকুরিয়া গ্রামে বাবার চিকিৎসার কথা বলে দুই ছেলে তার সম্পত্তি লিখে নিয়েছেন। সম্পত্তি নেওয়ার পর তারা বাবার প্রতি দায়িত্বের অবহেলা শুরু করে এবং একপর্যায়ে তাকে মারধর করে রক্তাক্ত করেন। এ ঘটনায় অসহায় বাবা মোসলেম উদ্দিন প্রামাণিক (৭০) তার দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোসলেম উদ্দিনের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য প্ররোচনা দিয়ে তার দুই ছেলে, সুন্দর আলী ও শুকুর আলী, জমি লিখে নেন। সম্পত্তি নেওয়ার পর তারা বাবার চিকিৎসা ও দায়িত্বে অবহেলা করতে থাকে। এখন আর তার কোনো খোঁজখবর নেয় না। অসুস্থ মোসলেম উদ্দিনের স্ত্রী এখন চিন্তিত, কারণ তিনি ও তার স্বামী ক্যান্সারে আক্রান্ত। তাদের জীবনের শেষ দিনগুলোতে তাদের ছেলে-মেয়েরা তাদের প্রতি কোনোরকম দায়িত্ব নিচ্ছে না।

শনিবার, মোসলেম উদ্দিন তার চিকিৎসা ও ভরণপোষণের জন্য ছেলেদের কাছে টাকা চাইলে, কথা কাটাকাটির এক পর্যায়ে, তার দুই ছেলে তাকে মারধর করে। রক্তাক্ত হওয়া মোসলেম উদ্দিনকে তার জামাই আব্দুল মালেক সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে চিকিৎসা করান। এ ঘটনায় মোসলেম উদ্দিন তার দুই ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

এ বিষয়ে, অভিযুক্ত শুকুর আলীকে তার মোবাইল ফোনে বাবার কাছ থেকে জমি লিখে নেওয়া এবং মারধর করার বিষয়টি জানতে চাইলে, তিনি সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানিয়েছেন, “বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..