রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে জো বাইডেন অন্তর্বর্তী সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার রাতে জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময়, ড. ইউনূস বিগত সরকারের সময় শিক্ষার্থীদের সাহসী ভূমিকার পাশাপাশি বাংলাদেশের পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টার অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য শেয়ার করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন।
ড. ইউনূস জোর দিয়ে বলেন, তাদের সরকারকে দেশের পুনর্গঠনে অবশ্যই সফল হতে হবে। এই প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সহায়তায় বাংলাদেশের সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে, ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণ করেন, যেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।