1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সরকার জানে না শেখ হাসিনার সর্বশেষ অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সরকার জানে না শেখ হাসিনার সর্বশেষ অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের সরকারও এই বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি। ফলে শেখ হাসিনা কোথায় আছেন, সে বিষয়ে সরকার নিশ্চিত নয়।

আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা বলেন।

এদিকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওনার (শেখ হাসিনা) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ নিয়েছি, আমিরাতেও খোঁজ করেছি। কেউ অফিসিয়ালি নিশ্চিত করতে পারেনি। তবে আপনারা যেমনটি শুনেছেন, আমরাও শুনেছি যে তিনি সম্ভবত আজমানে গেছেন। কিন্তু এটি পুনরায় নিশ্চিত করার চেষ্টা করেও আমরা সফল হইনি।

এ প্রসঙ্গে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে তাঁর অবস্থান ও অন্য দেশে আশ্রয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এবার ভারত ছেড়ে যাওয়ার গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়েছে যে তিনি আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন।

তবে সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেন, “আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে, সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই রয়েছেন।”

এর আগে, সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..