1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাতের আঁধারে গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাতের আঁধারে গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পঠিত
ছাত্র-জনতার বিক্ষোভ
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভে অংশ নিয়েছেন একাধিক ব্যক্তি। আজ শনিবার রাত ১১টার দিকে সেখানে তাঁদের বিক্ষোভ করতে দেখা গেছে।

সরাসরি দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ব্যানারে একদল লোক গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ করছেন। তাঁরা ‘খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে,’ ‘নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক’—এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শেখ হাসিনার বিচারের দাবিও তুলে ধরছেন তাঁরা।

বিক্ষোভে উপস্থিত মনজুর হোসেন নামের একজন ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ‘জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়েছে। এখনও সেই রক্তের দাগ শুকায়নি। এর মধ্যেই শেখ হাসিনা জিরো পয়েন্টে সমাবেশের ডাক দিয়েছেন। আমরা ছাত্র–জনতা কোনোভাবেই তা হতে দেব না।’

অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামীকাল বেলা তিনটায় শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আজ দলটির ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর কয়েক ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা কর্মসূচির ঘোষণা আসে। তারা ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..