1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গরমেও ফল থাকবে টাটকা, জানুন সহজ ঘরোয়া উপায় - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

গরমেও ফল থাকবে টাটকা, জানুন সহজ ঘরোয়া উপায়

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪১ বার পঠিত
ফল

ফ্রিজ নেই? তাও ফল থাকবে টাটকা এই সহজ উপায়ে!
অনলাইন ডেস্ক

শরীর সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার থাকা জরুরি। আর পুষ্টির চমৎকার উৎস হচ্ছে নানা ধরনের ফল। তাই দৈনন্দিন জীবনে ফল খাওয়ার গুরুত্ব অপরিসীম। তবে ব্যস্ত জীবনে একবারে বেশি করে ফল কিনে রাখতে হয় অনেক সময়।

বিশেষ করে গরমের দিনে ফ্রিজ ছাড়া এসব ফল খুব সহজেই নষ্ট হয়ে যায়। কর্মজীবী বা শিক্ষার্থী ব্যাচেলরদের অনেকেরই ফ্রিজে ফল রাখার সুযোগ নেই। ফলে ফল সংরক্ষণ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া কিছু সহজ কৌশল মেনে চললেই ফ্রিজ ছাড়া বহুদিন টাটকা রাখা যায় নানা ধরনের ফল। দেখে নিন কোন ফল কীভাবে সংরক্ষণ করবেন—

আঙুর আলাদা করে রাখুন : আঙুর থোকা থেকে আলাদা করে স্টিলের পাত্রে ঠাণ্ডা জায়গায় রাখলে তা অনেকদিন টাটকা থাকে।

স্ট্রবেরি ও আঙুর : খাওয়ার আগে ধুয়ে নিন, কিন্তু আগে থেকে ধুলে দ্রুত পচে যেতে পারে। তাই শুকনো অবস্থায় সংরক্ষণ করাই ভালো।

কমলালেবু : ফ্রিজ ছাড়াই ঠাণ্ডা ও ছায়াযুক্ত স্থানে রেখে মাঝেমধ্যে পানি ছিটিয়ে দিলে অনেকদিন থাকবে টাটকা।

পেঁপে ও আপেল : খবরের কাগজে জড়িয়ে রাখলে স্বাভাবিক তাপমাত্রায়ও কয়েকদিন ভালো থাকবে। কাটা পেঁপে ঢেকে রাখুন ফয়েল পেপার বা প্লাস্টিকে।

ঠাণ্ডা ও বাতাস চলাচলযুক্ত স্থান : অতিরিক্ত তাপ বা রোদে ফল দ্রুত নষ্ট হয়, তাই ফল রাখার জায়গা হতে হবে ঠাণ্ডা ও হাওয়ার প্রবাহযুক্ত।

ফল একসঙ্গে না রাখা : কলা, আম, নাশপাতি বা লেবু একসঙ্গে রাখলে রাসায়নিক বিক্রিয়ায় দ্রুত পচে যায়, তাই আলাদা রাখা ভালো।

সাইট্রাস ফল : কমলা বা মৌসুম্বির মতো সাইট্রাস ফল ছিদ্রযুক্ত প্লাস্টিক ব্যাগে ঠাণ্ডা জায়গায় রাখলে দীর্ঘদিন টাটকা থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..