1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্লাউজের নকশায় ঈদের ফ্যাশন হয়ে উঠল ঝলমলে - Janatar Jagoron

ব্লাউজের নকশায় ঈদের ফ্যাশন হয়ে উঠল ঝলমলে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৯২ বার পঠিত
ঈদের ফ্যাশন

শাড়ি নয়, এবার ব্লাউজই বলবে আপনি কতটা ফ্যাশন সচেতন!
অনলাইন ডেস্ক

এক সময় ব্লাউজ ছিল শুধু শাড়ির অনুষঙ্গ। কিন্তু এখন পরিস্থিতি উল্টো—নারীরা আগে বেছে নিচ্ছেন ব্লাউজ, তারপর মিলিয়ে নিচ্ছেন শাড়ি! কারণ, একটি ব্লাউজই এখন পুরো সাজের কেন্দ্রবিন্দু। আসন্ন ঈদে তাই ব্লাউজে ঝলমলে গ্ল্যামার আর অভিনব নকশার ছড়াছড়ি।

রাজধানীর নিউমার্কেট, গুলশান বা বসুন্ধরা—সব জায়গাতেই দেখা যাচ্ছে ব্লাউজে নতুন ধারা। সুতি, সিল্ক, অরগাঞ্জা, জর্জেট, নেট—সব ধরনের কাপড়ই ব্যবহৃত হচ্ছে ব্লাউজে। পাতলা মখমলের গর্জিয়াস গুজরাটি ডিজাইন এখন সবচেয়ে বেশি নজর কাড়ছে। সাদা, হলুদ, সবুজ, বেগুনি আর বাদামির মতো রঙে ফিরে আসছে নস্টালজিয়া।

গলায় বোট নেক, ভি নেক, হাইনেক বা পানপাতা কাটের পাশাপাশি দেখা যাচ্ছে স্বচ্ছ গলায় জমকালো নকশা, যেখানে জুড়ে দেওয়া হয়েছে রঙিন কাপড়ের ফুল। হাতায় নতুনত্বের ছোঁয়ায় র‍্যাফল, কোল্ড শোল্ডার, ড্রপ শোল্ডার থেকে শুরু করে বেলুন হাতা কিংবা আমব্রেলা শেপের কাট – সবই হট ট্রেন্ডে। পুঁতি, মুক্তা কিংবা লেসের কাজও থাকছে আলগা স্টাইল হিসেবে।

পিঠের দিকেও এবার জমকালো কাজ। বো-টাই স্টাইল, লেস ও ঝুলন্ত ফিতা তো আছেই, অনেকে আবার বেছে নিচ্ছেন ধাতব বোতাম বা স্টাইলিশ জিপার। ব্লাউজের দৈর্ঘ্য এখন কোমর পর্যন্ত, যাতে ফিটিং হয় নিখুঁত আর সিলুয়েট থাকে শার্প।

‘ইমপ্রেশন’ ফ্যাশন হাউজের মালিক এলিজা সিকদার বললেন, তরুণীরা এখন শাড়ির সঙ্গে ম্যাচিং নয়, বরং কনট্রাস্ট কালারের দিকে ঝুঁকছেন। গ্লিটার, পুঁতি ও লেসের কাজ ব্লাউজকে করে তুলছে আলাদা।

বিশ্ববিদ্যালয়ছাত্রী নাফিসা জানালেন, তিনি মনোক্রোম লুক নয়, বরং রঙের বিপরীতে ব্লাউজে ফোকাস রাখতে পছন্দ করেন।

সবশেষে টিপস—ব্লাউজ যতই স্টাইলিশ হোক, ফিটিংস আর স্বাচ্ছন্দ্য না থাকলে পুরো সাজটাই ম্লান হয়ে যাবে। তাই ব্লাউজ বেছে নিন আত্মবিশ্বাসের সঙ্গে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..