1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুপুরে ঘুম মানেই বিপদ? জেনে নিন আসল সত্য - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

দুপুরে ঘুম মানেই বিপদ? জেনে নিন আসল সত্য

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
দুপুরে ঘুম মানেই বিপদ

দিনে ঘুমাতে ভালো লাগে? একটানা বিশ্রাম নিচ্ছেন? জেনে নিন বিপদ কতটা!
অনলাইন ডেস্ক

অনেকেই আছেন, যাদের দুপুরবেলার ঘুম ছাড়া চলে না। সুযোগ পেলেই খাবারের পর একটু বিশ্রাম—ঘুমে চোখ জুড়িয়ে যায়। কিন্তু এই অভ্যাস কি শরীরের জন্য ভালো? না কি নীরব বিপদের কারণ?

সম্প্রতি ব্রিগহাম ও মহিলা হাসপাতালের গবেষকরা স্পেনের মুরসিয়ায় ৩ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের উপর একটি বিস্তৃত গবেষণা চালান। লক্ষ্য ছিল—দিনের ঘুমের অভ্যাস আর স্বাস্থ্যের সম্পর্ক।

গবেষণায় চমকে দেওয়া তথ্য মিলেছে। দেখা গেছে, যারা দিনে নিয়মিত ৩০ মিনিটের বেশি ঘুমান, তাদের মধ্যে স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। কারণ, দিনের ঘুম আমাদের শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে দুপুরের ভারী খাবারের পর লম্বা ঘুম শরীরের ফ্যাট জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

তবে সব ধরনের দিনের ঘুম খারাপ নয়। গবেষকরা বলছেন, শরীর ও মস্তিষ্ক চাঙা রাখতে পাওয়ার ন্যাপ—মানে ১৫–২০ মিনিটের হালকা ঘুম বেশ উপকারী। এটি মনঃসংযোগ বাড়ায়, কর্মক্ষমতা ফিরিয়ে আনে।

তবে দুপুরের খাবার খেয়ে টানা এক ঘণ্টা বা তার বেশি ঘুমানোর অভ্যাস শরীরের ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছেন—তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে।

তাই ঘুম জরুরি হলেও সময় ও মাত্রা মাথায় রেখেই দিনের ঘুম হোক। না হলে আরাম খুঁজতে গিয়ে অসুস্থতা আমন্ত্রণ জানিয়ে ফেলতে পারেন আপনি নিজেই!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..