1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাসায়নিক নয়, গাছপাকা আসল আম চিনবেন যেভাবে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

রাসায়নিক নয়, গাছপাকা আসল আম চিনবেন যেভাবে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত
গাছপাকা আম চিনবেন যেভাবে

জিভে জল আনা গন্ধে ভরা আসল গাছপাকা আম চেনার কৌশল জানেন? জানলে আর ঠকবেন না!

অনলাইন ডেস্ক

স্বাদ ও গুণের রাজা আম, ফলের ভেতর যার তুলনা নেই। তাইতো গ্রীষ্মের ভরসা আম। কিন্তু বাজারে পাকা দেখে কেনা সেই আম কি আসলেই গাছপাকা? বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো পাকানো হয় ক্ষতিকর রাসায়নিক দিয়ে—যেমন ফরমালিন বা কার্বাইড। এই রাসায়নিক মিশ্রিত আম স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক। তাই পাকা আম কেনার আগে জানতে হবে, কোনটা গাছপাকা আর কোনটা রাসায়নিকে পাকানো।

গাছপাকা আমের গায়ে থাকে দাগ ও খসখসে ভাব, যেখানে কেমিক্যাল দিয়ে পাকানো আম হয় চকচকে ও দাগহীন। সাধারণত রাসায়নিক আম হয় আকৃতিতে ছোট, ভেতরে রস গড়িয়ে পড়ে এবং খোসায় দাগ পড়ে।

গাছপাকা আমের রঙ হয় অসামঞ্জস্যপূর্ণ—গোড়ার দিক গাঢ়, আর রাসায়নিক আম হয় পুরো হলুদ। গাছপাকা আমে শুঁকলে মিষ্টি ঘ্রাণ পাবেন, ওষুধ দেওয়া আমে হয় বাজে বা তীব্র গন্ধ।

একটি সহজ পরীক্ষা—আমটি পানিতে ডুবিয়ে দেখুন। পুরোপুরি ডুবে গেলে গাছপাকা, ভেসে থাকলে রাসায়নিক। গায়ে চাপ দিলে যদি সব জায়গায় সমান নরম হয়, বুঝবেন এটি প্রাকৃতিকভাবে পাকা।

ঘরে এনে বাতাসহীন স্থানে রাখলে গাছপাকা আম আপনাআপনি ঘ্রাণ ছড়াবে। এছাড়া হিমসাগরের মতো কিছু জাতের গাছপাকা আম সবুজ রঙের হলেও ত্বকে থাকবে কালচে দাগ, যা রাসায়নিক আমে মেলে না।

সব মিলিয়ে, আসল আম কিনতে হলে কৌশলে বেছে নিন গন্ধ, রঙ, গঠন ও পানিতে ডোবার মতো সহজ উপায়। নিজেকে ও পরিবারকে রাখুন ফরমালিনমুক্ত নিরাপদ আমের স্বাদে সুস্থ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..