1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রমজানে ইফতারে কাশ্মীরি পোলাও: চিকেন ও ড্রাই ফ্রুটসের জাদু - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

রমজানে ইফতারে কাশ্মীরি পোলাও: চিকেন ও ড্রাই ফ্রুটসের জাদু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
কাশ্মীরি পোলাও

সাদিকা জাহান

ইফতারে অনেক রকমের খাবার পরিবেশন করা হয়, তবে ছোলাবুট প্রায় প্রতিটি বাঙালির ইফতারে থাকা চাই-ই চাই। এবার ছোলাবুটের সাথে বাড়িয়ে দিন ইফতারের স্বাদ কাশ্মীরি চিকেন পোলাও দিয়ে। মুরগির মাংস, ভাত এবং ড্রাই ফ্রুটস একসাথে মিশিয়ে সহজেই তৈরি করা যায় এই বিশেষ পোলাও। আমিষভোজীদের জন্য এটি অত্যন্ত প্রিয় একটি খাবার। যদিও কাশ্মীরি পোলাও তৈরি করতে কিছুটা সময় লাগে, তবে যারা একবার এটি খাবে, তারা এর ভক্ত হয়ে যাবে।

কাশ্মীরি পোলাও সাধারণত তৈরি করা হয় গোটা মশলা, কাশ্মীরি মরিচ, দেশি ঘি এবং মুরগির মাংস দিয়ে। এটি একটি বিশেষ কাশ্মীরি রেসিপি, যা বিশেষ অনুষ্ঠানে বা উৎসবে বিশেষভাবে তৈরি করা হয়। যদি বাড়িতে অতিথি আসে বা ইফতারে কোনো বিশেষ খাবার রাখতে চান, তাহলে কাশ্মীরি পোলাও হতে পারে একটি চমৎকার পছন্দ।

উপকরণ:

  • ৫০০ গ্রাম বাসমতি চাল
  • ৬-৭টি চিকেন লেগ পিস
  • ২ চা চামচ জিরা বীজ
  • ২ চা চামচ ধনে গুঁড়ো
  • ৩-৪টি সবুজ এলাচ
  • ৩-৪টি দারুচিনি কাঠি
  • ২ চা চামচ গোলমরিচ
  • ৫-৬ কোয়া রসুন
  • ৫-৬টি কিশমিশ
  • ১ কাপ দই
  • ২ টেবিল চামচ দেশি ঘি
  • ১ কাপ পেঁয়াজ কুচি
  • ১ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১ টুকরো আদা
  • তেল

প্রস্তুত প্রণালী:

প্রথমে চাল পরিষ্কার করে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। চিকেন লেগ পিসগুলো সমান আকারে কেটে পরিষ্কার করে নিন এবং পানি ঝরিয়ে ফেলুন। এরপর দই, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মাংসের সাথে মিশিয়ে রেখে দিন।

একটি প্যানে ঘি গরম করে জিরা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন। পেঁয়াজ এবং রসুন যোগ করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা এবং কাঁচা মরিচ দিয়ে মিশ্রিত দই ঢালুন। দুই মিনিট রান্না করার পর এতে মুরগির টুকরোগুলো যোগ করুন। লবণ ও পরিমাণমতো পানি দিন।

মুরগি সেদ্ধ হয়ে এলে ভেজানো চাল যোগ করুন এবং ঢেকে দিন। ভাত পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন। কিশমিশ ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

ইফতারে কাশ্মীরি চিকেন পোলাও পরিবেশন করুন দই বা রায়তার সাথে। এই বিশেষ পোলাও ইফতারের টেবিলে যোগ করবে নতুন স্বাদ ও বৈচিত্র্য।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..