1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রোজা রেখেও ওজন বাড়ছে? জেনে নিন আসল কারণ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

রোজা রেখেও ওজন বাড়ছে? জেনে নিন আসল কারণ!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৯২ বার পঠিত
রোজা রেখেও ওজন বাড়ছে?

রমজান: ওজন কমার বদলে বেড়ে যাওয়ার রহস্য!

পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে স্বাভাবিকভাবে ওজন কমার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেকের ক্ষেত্রে রমজান শেষে ওজন বেড়ে যায়! কেন এমন হয়?

মূল কারণ হলো খাদ্যাভ্যাসের অদ্ভুত পরিবর্তন।

রোজার সময় শরীরের গ্লুকোজ হোমিওস্টেসিস ও বিপাকক্রিয়া পরিবর্তিত হয়, যার ফলে ভিসেরাল ফ্যাট, রক্তে ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল ও ইনসুলিনের ভারসাম্য নষ্ট হতে পারে। এ কারণে কিছু মানুষের ওজন বাড়ে, আবার কিছু মানুষের ওজন কমে যায়।

ওজন বাড়ার কারণ:

গবেষণা বলছে, রোজার প্রথম ২ সপ্তাহে প্রায় ৪৮.৫ শতাংশ মানুষের ওজন বাড়ে। এর পেছনে মূলত কিছু ভুল অভ্যাস দায়ী:

  • দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে ইফতারে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার গ্রহণ।
  • উচ্চ ক্যালরির খাবার যেমন— চিনি, কার্বোনেটেড ড্রিংকস, বিরিয়ানি, তেহারি, পায়া, কিমা পরোটা, মিষ্টি, প্যাকেটজাত খাবার এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া।
  • সাহ্‌রিতে বেশি খাওয়া, তারপর দীর্ঘ সময় ঘুমানো।
  • ইফতারের পরই বিশ্রাম বা শুয়ে পড়া।
  • রোজায় শারীরিক পরিশ্রম কমিয়ে দেয়া।

ওজন কমার কারণ:

রমজানের শেষ ২ সপ্তাহে প্রায় ২০ শতাংশ রোজাদারের ওজন গড়ে ২.৫-৫ কেজি কমে। কারণ:

  • অনেকের ক্ষেত্রে গভীর রাতে খাওয়ার অনীহা, ফলে সাহ্‌রি না খাওয়া।
  • কম ক্যালরি গ্রহণের কারণে শরীরের চর্বি ভাঙতে শুরু করে।
  • রোজার শেষের দিকে শরীর নতুন রুটিনের সঙ্গে খাপ খাইয়ে নেয়, ফলে বিপাকক্রিয়া কার্যকরী হয়।

কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা যাবে?

১. একবারে বেশি না খেয়ে ছোট ছোট অংশে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ২. উচ্চ ক্যালরির ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। ৩. প্রতিটি বেলায় পরিমিত খাবার খেতে হবে, কোনো বেলা বাদ দেওয়া যাবে না। ৪. পর্যাপ্ত পানি পান করতে হবে (২.৫-৩ লিটার)। ৫. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে, যাতে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে থাকে। ৬. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক পরিশ্রম করতে হবে। ৭. সুষম খাবার— যেমন শাকসবজি, ফল, মাছ, মুরগি, ডিম ও সহজপাচ্য খাবার গ্রহণ করা জরুরি।

ওজন বাড়তে থাকলে করণীয়:

১. ইফতারে চিনিযুক্ত শরবতের বদলে ডাবের পানি, ইসবগুলের ভুসি বা হালকা ফলের জুস খান। ২. কম তেলে রান্না করা, চর্বিহীন খাবার গ্রহণ করুন। ৩. ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত একবারে বেশি না খেয়ে ধাপে ধাপে খান। ৪. রান্নায় কম তেল ব্যবহার করুন এবং বাইরের খাবার পরিহার করুন। ৫. প্রতিদিন ৩০-৬০ মিনিট দ্রুত হাঁটুন বা ব্যায়াম করুন। ৬. রাতে অন্তত ৫ ঘণ্টা এবং ফজরের পর ১-২ ঘণ্টা ঘুমান।

সুস্থভাবে ওজন নিয়ন্ত্রণ করে রোজা রাখতে চাইলে সচেতন খাদ্যাভ্যাস ও পরিমিত শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। সম্ভব হলে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ব্যক্তিগত ডায়েট চার্ট তৈরি করুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..