মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সাদিকা জাহান
নাশতায় শিঙাড়া খেতে কমবেশি সবাই পছন্দ করেন। তবে অনেকেই দোকানের ভাজাপোড়া খাবারের কারণে শরীরের খারাপ হওয়ার আশঙ্কা করেন। কিন্তু তাতে কি শিঙাড়া খাওয়ার আনন্দ ছেড়ে দেবেন? চিন্তা করবেন না! আপনি চাইলে বাড়িতেই সুস্বাদু শিঙাড়া তৈরি করতে পারবেন। আর এর পুর হিসেবে ফুলকপি ব্যবহার করতে পারেন। ফুলকপির মৌসুম শেষ হওয়ার আগে দেখে নিন কীভাবে বাড়িতে তৈরি করবেন ফুলকপির শিঙাড়া। চলুন, শুরু করি।
উপকরণ
প্রস্তুত প্রণালি
প্রথমে ময়দায় সামান্য লবণ ও তেল মিশিয়ে ভালো করে মেখে নিন। একটু একটু পানি যোগ করে নরম ডো তৈরি করুন। ডো যেন খুব শক্ত বা নরম না হয়, সেদিকে খেয়াল রাখুন। ডোটা ৩০ মিনিটের জন্য ঢেকে রাখুন।
এবার একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। তারপর আদা বাটা এবং কাঁচা মরিচ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। সেই তেলে ফুলকপি ও আলু দিন। এবার হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং লবণ মিশিয়ে ভালোভাবে ভাজুন। প্রয়োজনে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন।
ফুলকপি ও আলু নরম হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করতে থাকুন। সবজি সিদ্ধ হয়ে গেলে চিনি, গরম মশলা গুঁড়া এবং ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিন। পুর ঠাণ্ডা হতে দিন।
ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে, গোল করে বেলে পুর দিয়ে শিঙাড়ার আকার দিন। মুখ ভালো করে বন্ধ করে দিন যাতে পুর বেরিয়ে না আসে।
কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে শিঙাড়াগুলো ভাজুন। সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। একদম গরম গরম ফুলকপির শিঙাড়া তৈরি।
কিছু টিপস