রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
পুরুষদের গোপন সমস্যা সমাধানে প্রতিদিন খান কাঁচা হলুদ!
অনলাইন ডেস্ক
পুরুষদের স্বাস্থ্য সুরক্ষায় কাঁচা হলুদ এক অনন্য প্রাকৃতিক উপাদান। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহে প্রদাহ হ্রাস, হজমের উন্নতি, এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমানোর মতো বিস্ময়কর কার্যক্ষমতা রাখে। শুধু তাই নয়, কাঁচা হলুদ যৌন স্বাস্থ্য উন্নয়ন ও পেশী পুনরুদ্ধারেও দারুণভাবে কার্যকর।
নারী-পুরুষের শরীরের গঠন যেমন ভিন্ন, তেমনি হরমোন নিঃসরণের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। পাশাপাশি, শরীরের কার্যপ্রণালিতেও পার্থক্য থাকে। তাই একটি নির্দিষ্ট খাবারের প্রভাব নারী ও পুরুষের শরীরে আলাদাভাবে প্রতিফলিত হওয়া অস্বাভাবিক নয়।
হলুদের প্রধান সক্রিয় উপাদান হল কারকিউমিন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিভিন্ন গবেষণায় পুরুষদের দেহে এর উপকারিতার প্রমাণ পাওয়া গেছে।
প্রস্টেট ক্যানসার প্রতিরোধে হলুদ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে। নিউ ইয়র্ক মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের গবেষণায় উঠে এসেছে, হলুদের কারকিউমিন এই ঝুঁকি কমাতে পারে।
পেশি সুস্থ রাখতে সহায়ক
পুরুষদের দৈহিক পরিশ্রম অনেক সময় বেশি হয়ে থাকে, বিশেষ করে যারা কায়িক শ্রম কিংবা খেলাধুলার সঙ্গে যুক্ত। এদের পেশিতে চাপ পড়ে বেশি। এই চাপজনিত ক্ষতি থেকে পেশিকে পুনরায় শক্তিশালী করতে সাহায্য করে কারকিউমিন।
হৃদযন্ত্রের সুরক্ষায় হলুদের ভূমিকা
হৃদরোগের ঝুঁকি কমাতে হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান অক্সিডেটিভ স্ট্রেস হ্রাসে সহায়তা করে। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং প্রদাহ কমে। জর্ডান বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, এটি হৃদযন্ত্র ও রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখতে কার্যকর, বিশেষ করে ডায়াবেটিস আক্রান্তদের জন্য।
প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়ক
সন্তান ধারণের জন্য পুরুষদের শুক্রাণুর গুণগত মান গুরুত্বপূর্ণ। ইরানের কাজভিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে শুক্রাণুর গতি, ঘনত্ব ও সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
পুরুষত্ব রক্ষায় হলুদের ভূমিকা
নানা গবেষণায় দেখা গেছে, ইরেক্টাইল ডিসফাংশন ও যৌন আকাঙ্ক্ষা হ্রাসে হলুদের কারকিউমিন উপকারী। নাইজেরিয়ার ফেডারেল ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষণা অনুযায়ী, মানসিক চাপ ও টেস্টোস্টেরনের ভারসাম্যহীনতা দূর করে পুরুষত্ব রক্ষায় সাহায্য করতে পারে হলুদ ও আদার নির্যাস।
অস্থিসন্ধির ব্যথায় উপশম
চল্লিশোর্ধ্ব পুরুষদের অস্থিসন্ধির ব্যথা খুবই সাধারণ সমস্যা। গবেষণা বলছে, কাঁচা হলুদ ও আদা একসঙ্গে সেবনে এই ধরনের ব্যথা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।
মানসিক চাপ কমাতে কারকিউমিন
বিশ্বের অনেক দেশেই পুরুষরা পরিবারের প্রধান দায়িত্ব পালন করে। এতে কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনের চাপ অনেক বেড়ে যায়। কারকিউমিন এই মানসিক চাপ কমিয়ে হতাশা ও উদ্বেগ থেকে স্বস্তি দিতে পারে বলে গণমাধ্যম জানায়।