1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আষাঢ়ে ছত্রাক আর ব্রণের বিরুদ্ধে এই ঘরোয়া টিপস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

আষাঢ়ে ছত্রাক আর ব্রণের বিরুদ্ধে এই ঘরোয়া টিপস

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫২ বার পঠিত
ব্রণের ঘরোয়া টিপস

বর্ষার নরম বাতাসে মন জাগে, কিন্তু ত্বক-চুলে বিপদ বাড়ে ভয়ংকরভাবে
অনলাইন ডেস্ক

চলছে আষাঢ় মাস, চারপাশে বৃষ্টির ছোঁয়া আর ঠান্ডা হাওয়ার মিষ্টি পরশে প্রাণ জেগে ওঠে ঠিকই, কিন্তু এর সঙ্গে আসে একরাশ যত্নের প্রয়োজন। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া, অতিরিক্ত আর্দ্রতা আর হুটহাট বৃষ্টিতে শরীর যেমন ভেজে, তেমনি ভোগে ত্বক আর চুল নানা সমস্যায়।

এই সময়ে ঘাম, ধুলাবালি আর অস্বস্তিকর আর্দ্রতা মিলে ত্বক ও স্ক্যাল্পে জমে ছত্রাক, ব্রণ, খুশকি ও দুর্গন্ধের উৎপাত। তবে চিন্তার কিছু নেই। বিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ অনুযায়ী, কয়েকটি ঘরোয়া নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মিলবে আরামদায়ক মুক্তি।

✦ বর্ষাকালে ছত্রাকের উৎপাত

বৃষ্টির ভেজা জামাকাপড় বা ঘামে ভেজা শরীর—এগুলো ছত্রাকের জন্য আদর্শ। ফাঙ্গাল সংক্রমণ সাধারণত ত্বক, নখ কিংবা কুঁচকি বা হাত-পায়ের ভাঁজে বেশি হয়। সবচেয়ে বড় কথা, এটা ছোঁয়াচে।

সমাধান কী?

  • আক্রান্ত জায়গা সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে।
  • নিমপাতা সেদ্ধ পানিতে ধুয়ে বা অ্যান্টিসেপ্টিক পানি ব্যবহার করতে পারেন।
  • অ্যালোভেরা জেল আর মধু মিশিয়ে আধাঘণ্টা লাগিয়ে রাখলে দারুণ কাজ দেয়।

তবে সমস্যা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

✦ ব্রণের বৃষ্টি মুখে!

বর্ষায় তৈলাক্ত ত্বক আরও বেশি সেবাম নিঃসরণ করে, ফলে ত্বকে জমে ধুলাবালি আর মৃত কোষ—যার ফল ব্রণ।

প্রতিকার:

  • দিনে অন্তত ৩-৪ বার মুখ ধুয়ে ফেলুন।
  • অ্যান্টিব্যাকটেরিয়াল ফেসওয়াশ ও ঠান্ডা পানির ব্যবহার বাড়ান।
  • হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, তবে তেলবিহীন হতে হবে।

ব্রণ বেশি হলে ওষুধের পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞের কাছ থেকে।

✦ চুলে খুশকি আর চুলকানি

বর্ষাকালে স্ক্যাল্পে ছত্রাকের কারণে বাড়ে খুশকি ও চুলকানি। অনেকেই বুঝতেই পারেন না মাথায় জমছে চুলের শত্রু।

উপায়:

  • ভেজা চুলে কখনোই চিরুনি ব্যবহার করবেন না।
  • পেঁয়াজের রস আর নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করুন।
  • সুষম খাবার খান এবং প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করুন।

✦ পায়ে দুর্গন্ধ আর সংক্রমণ

বৃষ্টিতে ভেজা রাস্তায় হাঁটলে পায়ে লাগে ছত্রাক ও ব্যাকটেরিয়া। এর ফলে ফাটা পায়ে হয় সংক্রমণ আর গন্ধ।

করণীয়:

  • বাসায় ফিরে পা ভালোভাবে ধুয়ে মুছে নিন।
  • কুসুম গরম পানিতে ডেটল, লেবুর রস ও লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন।
  • ফিটকিরির পানি পায়ের দুর্গন্ধ দূর করতে দারুণ কার্যকর।
  • কখনোই ভেজা জুতা-মোজা পরে থাকবেন না।

শেষ কথা:
বর্ষা মানেই শুধু ভালোবাসা আর চা-ভাজা নয়, ত্বক আর চুলের যত্নও! তাই বর্ষায় নিজেকে রাখুন সুরক্ষিত, আর বলুন—সুন্দর আমি, সারা বছরই।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..