1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
উপহারে স্টাইল! কাপল ঘড়িতে ভরসা রাখুন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

উপহারে স্টাইল! কাপল ঘড়িতে ভরসা রাখুন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩০ বার পঠিত
উপহারে স্টাইল

একটা ঘড়ি নয়, স্মৃতির সময়কে বাঁধার নিখুঁত উপায় যুগল ওয়াচ!
অনলাইন ডেস্ক

বিয়ের মৌসুম এলেই উপহারের ভাবনায় পড়ে যান অনেকে। কী দিলে নতুন বর-কনের মুখে হাসি ফুটবে, কী দিলে স্মৃতির খাঁচায় বন্দি থাকবে সেই বিশেষ দিনটি? এমন প্রশ্নের উত্তরে এখনো চাহিদার শীর্ষে আছে যুগল ঘড়ি বা কাপল ওয়াচ। শুধুই সময় দেখার জন্য নয়, এই ঘড়ি যেন একসঙ্গে পথচলার প্রতীকও।

বাজার ঘুরলেই দেখা যাবে, রকমারি ব্র্যান্ড ও ডিজাইনের ঘড়ি ভরে আছে শোরুমগুলো। তবে উপহার দেওয়ার আগে যাঁদের জন্য কিনছেন, তাঁদের রুচি, পেশা, ব্যক্তিত্ব আর চলতি ফ্যাশনের ধারা বিবেচনায় নেওয়া জরুরি। গোল ডায়াল নাকি চারকোনা, চামড়ার স্ট্র্যাপ না কি স্টেইনলেস স্টিল—এসব বেছে নেওয়ার পেছনেও আছে একেকজনের নিজস্ব পছন্দ।

কল্লোল গ্রুপের ওয়াচ অপারেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক গোলাম মুহাম্মদ বলেন, ‘চামড়ার স্ট্র্যাপে ক্ল্যাসিক ঘড়ি যারা চান, তাঁদের কাছে কালো বা বাদামি রঙ বেশি জনপ্রিয়। আধুনিক বা ক্যাজুয়াল লুকে যারা যান, তারা ধাতব চেইন স্ট্র্যাপকেই বেছে নেন।’ বাজারে এখন রোজ গোল্ড, রুপালি ও সোনালি রঙের ঘড়ি দারুণ জনপ্রিয়। চেইনের মধ্যে আছে স্টেইনলেস স্টিল, সিরামিক বা টাইটানিয়াম আর স্ট্র্যাপে পাওয়া যাচ্ছে চামড়া, ন্যাটো ফ্যাব্রিক, সিলিকন রাবার।

বাজেট? টাইম জোনে যেমন ২০ হাজার টাকায় শুরু, তেমনই ১৪ লাখ পর্যন্ত দামের ঘড়িও আছে। পুলিশ প্লাজার ওয়াচ শপ বিডিতে ক্যাসিও, রাডো, এমপোরিয়ো আরমানি, ফসিলসহ সব ব্র্যান্ডের ঘড়ি মেলে ২ থেকে ৫ বছরের ওয়ারেন্টিসহ।

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন লিয়ানা এনায়েত ও প্রিয়াম হোসেন। উপহারে পেয়েছেন রুপালি যুগল ঘড়ি। লিয়ানার ভাষায়, ‘একসঙ্গে অফিসে পরে গেলে মনে পড়ে যায় বিয়ের সেই মুহূর্তগুলো।’

আর উপহারটি কীভাবে সাজাবেন? ওয়েডিং বিজের কর্ণধার বিতস্তা আহমেদের পরামর্শ, ঘড়ির কুশনের পাশে আয়না, শুকনা ফুল, রিবন, শ্রেডেড পেপার দিয়ে সাজালে পুরো ডালাটাই হয়ে ওঠে চোখধাঁধানো।

সময়ের সাথেই যদি হৃদয়ের গল্প বলা যায়, তবে সেই ঘড়িটিই তো প্রকৃত উপহার!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..