1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কোমর মোটা? হৃদরোগ-ডায়াবেটিস দাঁড়িয়ে আছে দোরগোড়ায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

কোমর মোটা? হৃদরোগ-ডায়াবেটিস দাঁড়িয়ে আছে দোরগোড়ায়

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
কোমর মোটা

ওজন ঠিক আছে বলে নিশ্চিন্ত নন তো? কোমরের মাপে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি!
অনলাইন ডেস্ক

ওজনটা ঠিক আছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে কিন্তু বিপদ ডেকে আনছেন নিজেই! কারণ আপনার কোমরের মাপটাই হতে পারে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা স্ট্রোকের নীরব সংকেত। শুধু ওজন আর উচ্চতার হিসাব মিললেই শরীর সুস্থ—এই ভুল ধারণা আজই ভাঙুন।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মতলেবুর রহমান জানাচ্ছেন, শরীরের সবচেয়ে বিপজ্জনক চর্বি হলো ভিসেরাল ফ্যাট—যা পেটের গভীরে, অঙ্গপ্রত্যঙ্গের আশপাশে জমে থাকে। এই চর্বি সরাসরি দায়ী উচ্চ রক্তচাপ, প্রি-ডায়াবেটিস, ডায়াবেটিস, হৃদ্‌রোগ এমনকি স্ট্রোকের মতো বিপজ্জনক অসুখের জন্য।

কী মাপ হলে বিপদ বাড়ে?

এশীয় পুরুষদের কোমরের মাপ হওয়া উচিত ৩৫.৫ ইঞ্চির কম, নারীদের ক্ষেত্রে তা ৩১.৫ ইঞ্চির নিচে। এর চেয়ে বেশি হলেই বুঝে নিন, আপনি ঝুঁকিপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছেন।

তবে শুধু কোমর মাপলেই চলবে না, জানতে হবে কোমর-নিতম্ব অনুপাত (Waist-to-Hip Ratio)। পুরুষদের জন্য এটি হওয়া উচিত ০.৯৫-এর মধ্যে আর নারীদের জন্য ০.৮৫-এর কম।

কীভাবে নেবেন সঠিক মাপ?

কোমরের মাপ নিতে হবে সবচেয়ে সরু অংশে, পাঁজরের নিচ ও হিপ বোনের মাঝখানে। নিশ্বাস ছেড়ে স্বাভাবিক অবস্থায় ফিতা পেঁচিয়ে নিন।
নিতম্বের মাপ নিতে হবে পিছন থেকে সবচেয়ে চওড়া অংশে। ফিতা যেন ভাঁজ বা ঢিলা না হয়।

শুধু বিএমআই নয়!

বডি মাস ইনডেক্স (BMI) ওজন ও উচ্চতার অনুপাত দেখায়। এটি ঠিক থাকলেও যদি কোমরের মাপ বেশি হয়, তাহলে আপনিও ঝুঁকিতে।

কী করবেন এখন?

জীবনধারায় আনুন ইতিবাচক পরিবর্তন।

  • প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
  • সাইক্লিং, সাঁতার, হুলা হুপ, দড়িলাফ—যেকোনোটা বেছে নিন
  • প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন
  • শাকসবজি, ফলমূল আর প্রচুর পানি খাওয়ার অভ্যাস করুন

স্মার্ট ও ফিট থাকতে চাইলে এখনই শুরু করুন কোমরের যত্ন!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..