1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২০১ বার পঠিত
হিফজুল কোরআন

সারা দেশে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)। কোমলমতি শিশু-কিশোরদের পবিত্র কোরআন হিফজে উদ্বুদ্ধ করা এবং ইসলামি সংস্কৃতি ও জ্ঞানচর্চায় উৎসাহ জাগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) ইফার জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিযোগিতাটি পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ অতিক্রম করে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে পৌঁছাবে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ নেবেন, জেলা থেকে বিভাগীয় এবং বিভাগীয় পর্যায়ের সেরা প্রতিযোগীরা জাতীয় আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অংশ নিতে পারবেন যারা

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবিদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর) এবং ‘গ’ গ্রুপে তাজবিদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর) অন্তর্ভুক্ত থাকবে।

পুরস্কারে যা থাকছে

জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপে প্রথম স্থানাধিকারী পাবেন ২ লাখ টাকা, দ্বিতীয় স্থানাধিকারী ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী ১ লাখ টাকা। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। তিন গ্রুপ মিলিয়ে মোট ৯ জনকে জাতীয় পর্যায়ে সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

আবেদন যেভাবে

অংশগ্রহণে ইচ্ছুকদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে লিখিত আবেদন সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধনের শেষ সময় ৩১ মার্চ। আগামী ০১ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন করে প্রতিযোগী অংশ নিতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..