1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই সনদ ছাড়া নির্বাচন মানবে না জাগপা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

জুলাই সনদ ছাড়া নির্বাচন মানবে না জাগপা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
নতুন ফ্যাসিবাদের হুঁশিয়ারি জাগপা নেতার

অনলাইন ডেস্ক,

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ ঘোষণা না দিলে তা হবে জুলাই যোদ্ধাদের প্রতি চরম বেঈমানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হিসেবে বিবেচিত হবে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপার আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুর রহমান বলেন, “ভারতীয় আগ্রাসনের কারণে বারবার বাংলার মানুষকে রক্ত দিতে হচ্ছে। অনেক রাজনৈতিক নেতা ভারতের টাকায় মুখ বদলান, কখনো এক কথা বলেন, কখনো আরেক কথা। তারা জনগণকে নির্বাচন ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চান। কারা টাকার বিনিময়ে দেশকে অশান্ত করতে চাইছে, তা জনগণ জানে। সময় থাকতে সাবধান হোন, নইলে ছাত্র জনতা আবারও রাস্তায় নামবে।”

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, “গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়— আমাদের দেশের কিছু সুবিধাবাদী সুশীল ঠিক তাই করছে। তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ঘোলা করে ফেলেছে। আমরা ছাত্র জনতার রক্তে ফ্যাসিবাদ হটিয়েছিলাম, এখন আবার কোনো নতুন ফ্যাসিবাদের কাছে দেশ সমর্পণ করব না।”

তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দখলবাজ, চাঁদাবাজ, কমিশন বাণিজ্য ও মনোনয়ন ব্যবসার সুযোগ থাকবে না। নতুন ফ্যাসিবাদও মাথা তুলতে পারবে না।”

মানববন্ধনে শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা আবু বক্কর ও এম এ হাই প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..