1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে ভারতীয় চিকিৎসক দল - Janatar Jagoron

অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে ভারতীয় চিকিৎসক দল

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত
চিকিৎসা দিতে ঢাকায় আসছে ভারতীয় চিকিৎসক দল

ভারতের ডাক্তার-নার্স দল আসছে, অগ্নিদগ্ধদের জন্য বাঁচার আশায়!
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর আহতদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে প্রতিবেশী দেশ ভারত। অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই একটি অভিজ্ঞ মেডিকেল টিম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ভারতীয় বিশেষজ্ঞদের একটি মেডিকেল দল খুব শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

বুধবার (২৩ জুলাই) ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ২১ জুলাই ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনায় প্রধানমন্ত্রী মোদি শোক প্রকাশ করেন এবং দ্রুত সহায়তার প্রতিশ্রুতি দেন। এরপর থেকেই ভারতের পক্ষ থেকে অগ্নিদগ্ধ রোগীদের জন্য নির্দিষ্ট চিকিৎসা সামগ্রী এবং বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি বিশেষ টিম ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা রোগীদের শারীরিক অবস্থা বিশ্লেষণ করবেন এবং প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার পরামর্শ দেবেন। প্রাথমিক অবস্থা বিবেচনায় অতিরিক্ত চিকিৎসক দল পাঠানোও হতে পারে বলে উল্লেখ করা হয়।

এর আগে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অগ্নিদগ্ধদের তথ্য জরুরি ভিত্তিতে চেয়ে পাঠিয়েছে। ভারতীয় সহায়তায় এবার নতুন করে প্রাণ ফিরে পেতে পারে দুর্ঘটনায় আহত অনেক জীবন—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..