বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সারের দাম নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা, কৃষকের স্বপ্ন পূরণ!
অনলাইন ডেস্ক
নতুন ডিলারশিপ আসছে—সারের দামের নয়ছয় ও লাইসেন্স নিয়ে ঝামেলা করা ডিলারদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়ায় সারের দাম বেড়েছে। তাই সরকার বিকল্প দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে।
সোমবার (২১ আগস্ট) সকালে সচিবালয়ে গণমাধ্যমকে তিনি জানান, নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের স্বার্থে যেন কেউ সারের দামে কারসাজি করতে না পারে, সে জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
তিনি আরও বলেন, এ বছর আলুর ন্যায্য দাম পায়নি কৃষকরা। ভবিষ্যতের জন্য সারাদেশে ১০০ কোল্ড স্টোরেজ চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে মেশিনারিজ কেনাকাটায় অনিয়ম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিষয়টি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।