বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
৩১ জুলাইয়ের আগেই তত্ত্বাবধায়ক নিয়ে ঐক্যমতের আশা!
অনলাইন ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐকমত্য গড়ে উঠেছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুতের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (২০ জুলাই) ১৫তম দিনে ২য় পর্যায়ের চলমান সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক পদে থাকাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে।
তিনি আরও বলেন, দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ গঠনের বিষয়ে আজ সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কয়েকটি বিষয়ে এখনও মতবিনিময় চলমান। খুব দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখযোগ্য, চলমান রাজনৈতিক সংলাপ চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে গণমাধ্যমকে জানান অধ্যাপক আলী রীয়াজ।